Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধআইন-আদালতচট্টগ্রামজাতীয়

উখিয়ায় ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারীরা

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ২০, ২০২৬ 1 Min Read
০

 

টেকনাফ প্রতিনিধি:মোহাম্মদ আলমগীর। 

 

কক্সবাজারের উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকারীরা পাঁচটি বস্তা ফেলে পালিয়ে যায়।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার আঞ্জুমানপাড়া ও ফাইসাখালী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর বালুখালী ও পালংখালী বিওপির যৌথ টহল দল।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়। একপর্যায়ে থার্মাল প্রযুক্তির মাধ্যমে রাত সাড়ে ৯টার দিকে ৭ থেকে ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখা যায়।

এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে সন্দেহভাজন ব্যক্তিরা সঙ্গে থাকা পাঁচটি বস্তা ফেলে দ্রুত নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা বস্তাগুলো তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেন।

গণনা শেষে উদ্ধার হওয়া ইয়াবার সংখ্যা দাঁড়ায় ৬ লাখ ৭২ হাজার পিস। পরে পাচারকারীদের আটকের জন্য আশপাশের এলাকায় দীর্ঘ সময় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, উদ্ধার হওয়া ইয়াবার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

শীলখালী চেকপোস্টে ২৮৪ ক্যান বিয়ারসহ চোরাকারবারি আটক

Next

চকরিয়ার নবগঠিত তিন ইউনিয়নে প্রশাসক নিয়োগের অনুমোদন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন