Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

আরকান আর্মির কাছ থেকে উদ্ধার ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ১৯, ২০২৬ 1 Min Read
০

টেকনাফ প্রতিনিধি,মোহাম্মদ আলমগীর:- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরকান আর্মি’র হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) কার্যকর পদক্ষেপ ও মধ্যস্থতার মাধ্যমে আন্তর্জাতিক সীমারেখা থেকে তাদের দেশে ফিরিয়ে আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, বঙ্গোপসাগর ও নাফ নদীতে মাছ ধরার সময় বিভিন্ন মেয়াদে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করায় এসব জেলে আরকান আর্মির হাতে আটক হন। জেলেদের দেশে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে দ্রুত কূটনৈতিক ও সীমান্ত পর্যায়ে যোগাযোগ শুরু করা হয়।
দীর্ঘ আলোচনা ও বিভিন্ন পর্যায়ের প্রচেষ্টার পর বুধবার বিজিবির বিশেষ দল আন্তর্জাতিক সীমান্তে গিয়ে আরকান আর্মির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ২৪ বাংলাদেশি জেলেকে গ্রহণ করে। পরে তাদের নিরাপদে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর ব্যবস্থাপনায় টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।
টেকনাফ জেটিঘাটে পৌঁছানোর পর উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হয়। পরবর্তী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পাওয়ার খবরে জেলেদের পরিবার-পরিজনের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের বায়তুশ শরফ রোড়ে মুদির দোকানের শিশু কর্মচারীর মৃত্যু, এ ঘটনার তথ্য উদঘাটন করা হউক।_

Next

শীলখালী চেকপোস্টে ২৮৪ ক্যান বিয়ারসহ চোরাকারবারি আটক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন