Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধচট্টগ্রামজাতীয়রাজনীতি

চকরিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে জয়নাল আবেদীনের উদ্যোগে আলোচনা সভা ও খাবার বিতরণ*

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ১৫, ২০২৬ 1 Min Read
০

 

 

চকরিয়া, কক্সবাজার প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে চকরিয়া পৌরসভায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকেলে চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক *জয়নাল আবেদীন* এর ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

কর্মসূচির শুরুতে ১৫ আগস্টে নিহত সকল শহীদ ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে অসহায় মানুষের সেবা করার আহ্বান জানান।

 

আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় অসহায়, দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ নেতা *জাহেদ হোসেন বাবলু*। এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

 

আয়োজক জয়নাল আবেদীন বলেন, “জাতীয় শোক দিবস শুধু শোক পালনের দিন নয়, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দিন।”

 

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত

*১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে*  

আলোচনা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ  

*আয়োজনে:* জয়নাল আবেদীন  

সাবেক আহ্বায়ক, চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ

Next

পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন