Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

খুলনাজাতীয়সারা দেশসোশ্যাল মিডিয়া

উন্নয়নের মাঝেই আমাকে পাবেন—কয়রায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে  জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ১২, ২০২৬ 2 Min Read
০

 

 শাহিনুর ইসলাম : ভ্রাম্যমান প্রতিনিধিঃ বিএনপি মা, মাটি ও মানুষের দল। আত্ম মানবতার সেবায় ও মানুষের কল্যাণে এই দল কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত এ অঞ্চলের জনসাধারণের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিশ্রুতির মধ্যে অন্যতম অসহায়, স্বল্প আয়ের মানুষ, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্য স্বাস্থ্য সেবা উন্নত করতে মানবতার সেবায় আজ এই চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছি। এই চিকিৎসা ক্যাম্পে অংশ নেওয়া ডাক্তাররা নিজেদের মেধাকে মানবতার কল্যাণে কাজে লাগাচ্ছেন। ডাক্তার ও স্বেচ্ছাসেবী যারা এই আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে কে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এমন আরো বৃহৎ পরিসরের চিকিৎসা সেবা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা ও পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, যে সব গরিব ও অসহায় ব্যক্তিরা টাকার বিনিময়ে চিকিৎসা করাতে অক্ষম সে সব ব্যক্তিরা সহজে যাতে চিকিৎসা সেবা পেতে পারে তাদের জন্য কয়রা উপজেলায় ইউনিয়ন ভিত্তিক বিনামূল্যে চক্ষুপরীক্ষা ও ছানি অপারেশন চিকিৎসা ক্যাম্প চালু করবো। ১২ আগস্ট (বুধবার) সকাল ১০টায় কয়রা উপজেলা কপোতাক্ষ ডিগ্রী মহাবিদ্যালয় এর হল রুমে খুলনা বি এন এস বি চক্ষু হাসপাতাল ও ফ্রেড হলোস ফাউন্ডেশনের বাস্তবায়নে দেবাশীষ রায় ঝলকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী বলেন,

, জনগণের সেবা করতে এসেছি, বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার পরপরই মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে, ইতিমধ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যা ঘোষণা করেছেন। আমি উদ্যোগ গ্রহণ করেছি, কারণ জনসাধারণের ভালোবাসা ও বিশ্বাস আমার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।

তিনি আরও বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি নাই, কিন্তু আপনাদের ভালোবাসায় অনেক ভোট পেয়েছি। এখানের এমপি সরকারি বরাদ্দ ও ত্রান তহবিল এবং সুবিধাবঞ্চিত মানুষকে দেয়া সরকারি অর্থ নিজের ব্যক্তিগত পিএস থেকে শুরু করে দলের আমীর জামায়াতের রাজনৈতিক কর্মীদের মাঝে দেয়ার মাধ্যমে লুটপাট শুধুই নয় আত্মসাৎ করেছে। এই সকল বিষয় নিয়ে সংবাদমাধ্যমে খবরাখবর তথ্য প্রমাণ সহকারে প্রকাশিত হয়েছে। আমি এমপি হতে পারি নাই, কিন্তু কথা দিয়েছিলাম, আপনাদের ছেড়ে যাবো না, সেই আলোকে বলে যাচ্ছি, কয়রা-পাইকগাছার মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা সহ একটি শিক্ষাপ্রতিষ্ঠানও উন্নয়ন হতে বঞ্চিত হবে না। আমি এ অঞ্চলের উন্নয়নে কাজ করে যাবো। ইতিমধ্যেই আমি অনেক বরাদ্দ দিয়েছি, অচিরেই অন্যান্য প্রতিষ্ঠানে উন্নয়নে আর্থিক বরাদ্দ দেয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, জেলা জাসাস আহবায়ক শহিদুল ইসলাম সহিদ,

অন্যান্যদের মধ্যে আরো ও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আইয়ুব আলী,

মনিরুজ্জামান বেল্টু, জি এম মাওলা বক্স, শরিফুল আলম, সরদার মতিউর রহমান, আব্দুস সামাদ, আবুল কালাম, কাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, নাজমুল হুদা, সালাউদ্দিন লিটন, সাইফুজ্জামান, আইয়ুব আলী, রওশন মোল্লা, গোলাম রসুল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, পীর আলী, মোহতাসিম বিল্লাহ, আবুল কালাম আজাদ কাজল, ছাত্রদলের আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান , আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি

Next

চকরিয়ায় গ্রাম পুলিশদের সঙ্গে ওসির মতবিনিময়, অপরাধ দমনে হটস্পট চিহ্নিতকরণে জোর

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন