প্রধান শিক্ষকের আশঙ্কা – পরীক্ষার ফলাফলে পুরাটাই সামঞ্জস্য /প্রসঙ্গ এসএসসি পরীক্ষা।

এস ইউ এম ইলিয়া সিকদার, ভ্রাম্যমাণ প্রতিনিধি:-
আজ সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে কিন্তু গতবারের মতো আশানুরূপ সফলতা অর্জন করতে সব কম হয়নি সাতকানিয়া উপজেলার প্রতিটি স্কুল। যদিও ২০২৫ ইংরেজি সালে ৭-৮-১০ জন করে জিপিএ ৫ পেয়েছিল প্রায় স্কুলে এবং অকৃতকার্য হয়েছিল খুব কম কিন্তু এবারের ফলাফল তার পুরাটা ব্যতিক্রম।
এবারের ফলাফলে নানা মুনির নানা মত – কেউ বলে পারিবারিক অসেচনতা,কেউ বলে ছাত্রদের মোবাইলের প্রতি আসক্তি, কেউ বলে রাজনৈতিক প্রভাব, কেউবা ম্যানেজিং কমিটির দোষ, আর বেশিরভাগ লোকের ধারণা প্রাইভেট কোচিং এর কারণে শ্রেণিকক্ষে শিক্ষকদের অবহেলা।
তবে কোনটি সঠিক তা অনুমান করা দুষ্কর তবে পারিবারিক সচেতনতা উল্লেখযোগ্য। চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন পুরানগর শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয় এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১৮২ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। তোর মধ্যে কৃতকার্য হয় ৮৫ জন এবং অকৃতকার্য হয় ৯৭ জন। ৮৫ জনের মধ্যে মাত্র একজন ছাত্র জিপিএ ৫ অর্জন করতে সক্ষম হয়। উক্ত ছাত্রটি পারিবারিকভাবে সচেতন ছিল এবং চট্টগ্রাম কোচিং সেন্টারে পরীক্ষার পূর্বে প্রস্তুতি গ্রহণ করে তাই স্পষ্ট প্রমাণিত হয় যে এটা পারিবারিক সচেতনতার সুফল। তবে শিক্ষকদের ধারণা অবেলা নয়, উক্ত পরীক্ষার্থীগনের নির্বাচনী পরীক্ষার পর ফরম পূরনের সময় দৈনিক প্রথম বাংলার সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ ফলাফল নিয়ে পুরাঙ্গার শাহসরফুদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার দে এর নিকট জানতে চাইলে উনি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ ভবিষ্যৎ ফলাফল নিয়ে প্রথম বাংলা প্রতিনিধিকে আশঙ্কা প্রকাশ করেন। উনি বলেন – এবারের ছাত্রছাত্রীরা তত মেধাবী নয় ফলে ফলাফল বেশি ভালো হওয়ার সম্ভাবনা নাই। এবং তিনি আরো বলেন, পরীক্ষা কেন্দ্রে যদি অনুকূল পরিবেশ থাকে তবে ৭০%,আর প্রতিকূল পরিবেশ হলে ৫০-৫৫ % পাশের আশা করতে পারেন। উনার সাক্ষাৎকারের নিউজটা দৈনিক প্রথম বাংলায় প্রকাশিত হয় যার ছবি এখানে সংযোজন করা হলো এবং পুরানদের স্কুল সহ একটা নিউ উপজেলার যাবতীয় স্কুলের ফলাফল বিবরণী তালিকাও দেওয়া গেল। কার্যতা দেখা গেল প্রধান শিক্ষকের ধারণাই ফলপ্রসূ হয়েছে।
তাই হতাশাগ্রস্ত অভিভাবকগণ কোচিং টিউশনি ব্যবসা বর্জনপূর্বক শ্রেণিকক্ষে পাঠদানে কঠোরতা অবলম্বনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছে।