Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়

হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন।

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ৩, ২০২৬ 1 Min Read
০

শেখ হারুন তালা উপজেলা প্রতিনিধি:- তালা,সাতক্ষীরা।সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ,হাজারো আলেমের ওস্তাদ, তালা ফাজিল আলিয়া মাদ্রাসা ও তালা মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং নাংলা পি.এস.জে. ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (৩ আগস্ট) সকাল ৮টা ১৫ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর জেলা নায়েবে আমীর ডাঃ মাহামুদুল হক।

দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষা বিস্তার, দ্বীনি শিক্ষা প্রসার এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে তালা ফাজিল আলিয়া মাদ্রাসা ও তালা মহিলা দাখিল মাদ্রাসা। এছাড়া তিনি নাংলা পি.এস.জে. ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে অবসরে যান।
তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গন, ধর্মীয় অঙ্গন ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ বাদ আসর তালা ফাজিল আলিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল বিতরণ করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

Next

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন পত্রিকার প্রতিনিধিদের মতবিনিময় সভা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন