
এস, ইউ, এম, ইলিয়াস সিকদার, ভ্রাম্যমাণ প্রতিনিধি চট্টগ্রাম জেলা:- আলোকিত পুরাণগড় একটি সামাজিক সংগঠন তবে সার্বিক পরিচালনার দায়িত্বে জামাত ইসলামি বাংলাদেশের নেতৃবৃন্দকে দেখা যায়। প্রতিবছর বর্ষার শুরুতে পুরান ঘরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই সংগঠন বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করে। কিন্তু লক্ষ্যনীয় যে – এলাকাধীন নেত্রী স্থানীয় ব্যক্তিত্ব মোহাম্মদ মুজিব শিকদার আবু জাফর শিকদার শাহজাহান সিরাজী আবুল কাশেম সিকদার (মৃত্যুর কারণে এবারে নাই) প্রমুখ নেতৃবৃন্দকে উদ্যোক্তা হিসেবে পরিলক্ষিত হয়। উনারা সকলেই রাজনৈতিকভাবে জামাত ইসলামী বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট।
এবারে কিন্তু ভিন্ন আঙ্গিকে চারা বিতরণের প্রক্রিয়া উপলব্ধি করা যাচ্ছে। চারা বিতরণ কালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি)র ইউনিয়ন সহ সভাপতি আফসার চৌধুরী ও ইউনিয়ন বিএনপি’র সংগঠক জসীমউদ্দীনকেও চ্যারা বিতরণে দৃষ্টিগোচর হচ্ছে। মনে হয় প্রাকৃতিক দুর্যোগের বৃহত্তর সাথে দল মত নির্বিশেষে সবাই একাত্মতা ঘোষণা করেছেন। স্থানীয় জনগণ উনাদের একত্মতাকে সাধুবাদ জানান।