Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অর্থনীতিআন্তর্জাতিকখুলনাজাতীয়জীবনযাপনতথ্যপ্রযুক্তিপরিবেশ ও জীববৈচিত্রসারা দেশসোশ্যাল মিডিয়া

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জুলাই ৬, ২০২৬ 1 Min Read
০

 

 

হারুন অর রশিদ

তালা উপজেলা প্রতিনিধি।।

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে তালা উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণ প্রদান ও বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠিত হয়।

তালা ইউসিসিএ লিমিটেডের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম বিশ্বাসের সভাপতিত্বে এবং আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তারেক ইমাম, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা ইউসিসিএ’র সহ-সভাপতি আব্দুল মোমিন, সদস্য তপন কুমার ঘোষ, পরিদর্শক নাজমুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে একটি সমিতির ৭ জন সদস্যের মধ্যে ৩ লক্ষ ২০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এ ছাড়া সফল উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট প্রদান এবং ২০০টি সমবায় সমিতির সদস্যদের মধ্যে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

ভয়াবহ কিশোর গ্যাং এর হামলা ও মামলায় ভূমির প্রকৃত ওয়ারিশগণ – নেতৃত্বে কিশোর গ্যাং লিডার বাচ্চু 

Next

তৃণমূলের সমর্থনে আলোচনার কেন্দ্রে হান্নান চৌধুরী, সিদ্ধান্ত এখনো অঘোষিত।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন