Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা ও মানবাধিকার কর্মী বিরুদ্ধে জিডি

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জুন ২৪, ২০২৬ 2 Min Read
০

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে

মিথ্যা প্রচার ও হুমকি ,স্বেচ্ছাসেবক দলনেতা
ও মানবাধিকার কর্মী বিরুদ্ধে জিডি

চট্টগ্রাম প্রতিনিধি,চট্টগ্রামে একটি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন জায়গায়
মিথ্যা প্রচার ও হুমকি অভিযোগ এনে স্থানীয়
সেচ্ছাসেবক দল নেতা ও মানবাধিকার কর্মী রণি মিত্র (প্রকাশ এলেক্স রনি)-এর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) অর্থ সম্পাদক সাংবাদিক সাইফুদ্দিন রমিজ। তিনি দৈনিক সকালের সময় ও নিউজ ২১ বাংলা টিভি চট্টগ্রাম প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।

অভিযোগে বলা হয়,গত ২০মে ২০২৬ ইং বুধবার বিকেলে চট্টগ্রাম একাডেমি হলে স্বেচ্ছাসেবক দল নেতা ও আইনি সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রণি মিত্র (এলেক্স রনি)-এর বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ এনে ভুক্তভোগী রাকাশ দাস ও তার পরিবারের সদস্যরা একটি সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও প্রচারিত হওয়ার পর থেকে রণি মিত্র (এলেক্স রনি) আমার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন।

পরবর্তীতে তিনি আমার ব্যক্তিগত তথ্য, বিশেষ করে আমার জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করেন বলে জানতে পারি। এছাড়াও তিনি আমার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য,অপপ্রচার,বিভিন্ন ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিয়ে আসছেন।
তার এসব কর্মকাণ্ডের কারণে আমি আমার সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কিত ও আতঙ্কিত অবস্থায় রয়েছি।

এ বিষয়ে সাংবাদিক সাইফুদ্দিন রমিজ বলেন,চট্টগ্রাম বন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ এনে ভুক্তভোগী রাকাশ দাস ও তার পরিবারের সদস্যরা একটি সংবাদ সম্মেলন করেন।যেখানে জনস্বার্থে তথ্য-উপাত্ত যাচাই করে সংবাদ প্রকাশ করেন বিভিন্ন গণমাধ্যম।কিন্তু সে সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে নানা ধরনের অপর প্রচার,বিভিন্ন ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিয়ে আসছেন রণি মিত্র (এলেক্স রনি)।

জানা গেছে,তাসলিমা আক্তার আঁখি নামে এক নারীকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে
বিয়ে করে রণি মিত্র (প্রকাশ এলেক্স রনি)পরে ভুক্তভোগী আদালতে মামলা করলে সে মামলায়
হালিশহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়।

এ ঘটনায় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সাংবাদিক সাইফুদ্দিন রমিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা ও মানবাধিকার কর্মী রণি মিত্র (প্রকাশ এলেক্স রনি) মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি,অভিযোগ গুলো এড়িয়ে যান।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Next

দীর্ঘ তিন যুগ পরে বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন