Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

আইন-আদালতজাতীয়রংপুর

জয়পুরহাটে পৃথক দুটি ধ*র্ষ*ণ চেষ্টার অভিযোগে ২ অভিযুক্ত কারাগারে,

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জুন ১৮, ২০২৬ 2 Min Read
০

 

 

জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামে ছেলের বউকে এবং ভগবানপুর গ্রামে প্রতিবন্ধী নারীকে ধ*র্ষ*ণ চেষ্টার অভিযোগে আটক দুই ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

বুধবার বিকেলে জয়পুরহাট জয়পুরহাট চিফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

 

অভিযুক্তরা হলেন-জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের বানিয়াপাড়া পুলিশ বক্স সংলগ্ন নয়া পাড়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে সাখাওয়াত হোসেন আদা ও নওগাঁর বদলগাছী উপজেলার উত্তর রামপুর গ্রামের মৃত হজ্জম উদ্দীনের ছেলে আবু আসাদ।

 

মামলা সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের বানিয়াপাড়া পুলিশ বক্স সংলগ্ন নয়াপাড়া গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেন আদার গত ৪ মাস পূর্বে স্ত্রী মারা যায়। এরপর থেকেই তিনি ছেলের বউয়ের উপড় কু নজর পড়ে। সর্বশেষ ৮ জুন তার ছেলে রাজ মিস্ত্রীর কাজে বাহিরে থাকায় সাখাওয়াত ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।ভুক্তভোগী বাধা দিয়ে ঘর থেকে বের হয়ে যান। 

 

একই ঘটনা বারবার হওয়ায় বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ জানায় ওই গৃহবধু। ১৬ জুন স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বিষয়ে সালিস চলাকালীন পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্ত শ্বশুর সাখাওয়াত হোসেনকে থানা হেফাজতে নিয়ে যায়। পরে ওই রাতেই ছেলের বউ থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করে।  

 

অন্যদিকে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ভগবানপুর গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নানীর দায়ের করা এজাহার অনুযায়ী, ১৬ জুন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অভিযুক্ত মোঃ আবু আসাদ ঘরে একা পেয়ে ওই প্রতিবন্ধী নারীর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। নানী চিৎকার শুনলে অভিযুক্ত ব্যক্তি তাকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়। পরে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে অভিযুক্ত দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

মনিরামপুরে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু বাবার বাড়িতে মিলল মরদেহ, স্বামীর  বিরুদ্ধে উঠছে নানা প্রশ্ন

Next

প্রবীণ সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী “মা” মোহছেনা খাতুন’র ইন্তেকাল।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন