Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

খুলনাজাতীয়জীবনযাপনসারা দেশসোশ্যাল মিডিয়া

খুলনায় ট্রাক ও দুই বাসের ত্রিমুখী সংঘর্ষে আহত ২৪।:

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জুন ১৭, ২০২৬ 1 Min Read
০
  1. খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা এলাকায় খুলনা-যশোর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি তেলবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুলতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
  2. স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে যশোর থেকে খুলনাগামী একটি জ্বালানি তেলবাহী ট্রাকের চাকা হঠাৎ ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যশোরগামী ‘রূপসা পরিবহনের’ একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ট্রাকটির পেছনে থাকা খুলনা সরকারি বিএল কলেজের শিক্ষার্থীদের বহনকারী অপর একটি বাস ট্রাকটিকে এড়িয়ে যেতে গিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
  3. দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশ ও প্রশাসনের সহায়তায় আহতদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পার্শ্ববর্তী অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত আটজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
  4. খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রয়েছেন বিএল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইভা (১৯), সমাজকর্ম বিভাগের তামান্না জান্নাত (২০), অর্থনীতি বিভাগের সাবরিনা (২৪), গণিত বিভাগের রন্তা রায় (৩০) ও মাইমুনা (২২), বাংলা বিভাগের নাজমুন নাহার (১৮), যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান (৪০) এবং বাসের হেলপার সাইফুল (৪০)। তাদের জরুরি বিভাগে চিকিৎসার পর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
  5. ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তৌহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ত্রিমুখী সংঘর্ষে মোট ২৪ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

জয়পুরহাট,পাঁচবিবিতে ৩কেজি ওজনের গাঁজার গাছ উদ্ধার করেন প্রশাসন,

Next

সাংবাদিক রাজিবের উপর মাদক কারবারীদের হামলা -মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি 

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন