Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

ছড়াজাতীয়

মাজেদুল হকের সাহিত্য দর্শন

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জুন ১৫, ২০২৬ 2 Min Read
০

মাজেদুল হকের সাহিত্য দর্শনমাজেদুল হক বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোণা জেলার সদর উপজেলায় পাটলী গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা – এস এম কিতাব আলী, মাতা – বেগম আয়েশা খাতুন।

কবি মাজেদুল হক প্রেম-প্রীতি,বিরহ, ব্যথা এবং অসহায় বঞ্চিত মানুষের কষ্টের আর্তনাদ অবলীলায় তুলে ধরেছেন তাঁর কবিতায়। তাঁর লেখায় বিরহের সুর প্রবণ তাই পাঠক মহলে তিনি ” বিরহী কবি ” হিসেবে সমধিক খ্যাত ও সমাদৃত।

বিরহী কবি মাজেদুল হক প্রেম প্রীতির কবিতা লিখে পাঠকের মন জয় করেছেন, পাঠক মহলে পেয়েছেন পাঠক প্রিয়তা।

পাঠক প্রিয় কবি মাজেদুল হকের কবিতা নিয়মিত আবৃত্তি করছেন বাংলাদেশের বিভিন্ন জেলার আবৃত্তি শিল্পী, পাঠকের ভালোবাসায় কবির কবিতা প্রচারের পরিধি বেড়ে এখন দেশের বাহিরে সুদূর ভারতের অনেক সুনামধন্য আবৃত্তি শিল্পী আবৃত্তি করেছেন কবির কবিতা, দিনে দিনে বাড়ছে কবির জনপ্রিয়তা।

জনপ্রিয় কবি মাজেদুল হকের কবিতা প্রখ্যাত সাহিত্যিক ও সমালোচকগণ সমালোচনা করতে গিয়ে, বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাঁকে “বিরহী কবি” উপাধিতে ভূষিত করেন।

তরুণ প্রজন্মের জনপ্রিয় কবি মাজেদুল হকের কবিতা প্রতি বছর স্কুল কলেজের ছাত্র-ছাত্রী আবৃত্তি করে অর্জন করছে বার্ষিক পুরস্কার।

শিশুসাহিত্যিক মাজেদুল হক লিখেছেন শিশুতোষ ছড়া কবিতা, তাঁর লিখা ছড়া কবিতা শিশুদের মানবিক ও মেধা বিকাশে সহায়ক। কবির শিক্ষামূলক ছড়া কোমল মতি শিশুদের লেখাপড়ায় আগ্রহী করে তুলে।

পাঠক নন্দিত জনপ্রিয় কবি মাজেদুল হক স্বতন্ত্র স্বাধীন স্বত্ত্বার অধিকারী ছান্দসিক কবি, তিনি তৈরি(সৃষ্টি) করেছেন বেশকিছু নতুন ছন্দরীতি বা ছন্দ কাঠামো, নব ছন্দরীতি তে লিখেছেন তাঁর কিছু কবিতা।

বরেণ্য কবি মাজেদুল হক কিশোর বয়স থেকে লেখার হাতেখড়ি, বি এ অধ্যয়নরত সময়ে তাঁর লেখা প্রথম পত্রিকায় প্রকাশিত হয়, এখনও নিয়মিত স্থানীয় ও জাতীয় পত্রিকায় এবং ম্যাগাজিনে প্রকাশিত হচ্ছে কবির কবিতা।

নন্দিত কবি মাজেদুল হক পেয়েছেন বেশকিছু সাহিত্য সম্মাননা ও পুরস্কার।
নেত্রের আশা ও মুক্তির আশা পত্রিকার উদ্যোগে ২০১৭ খ্রিস্টাব্দ ছড়া প্রতিযোগিতায় “সেরা ছড়াকার” নির্বাচিত হওয়ায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত জনসমাবেশে তৎকালীন দ্বায়িত্বরত জেলা প্রশাসক ডক্টর মুশফিকুর রহমান কবির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার কবিকে উত্তরীয় পড়িয়ে আশীর্বাদ করেন, সেদিন থেকে কবি মাজেদুল হকের কবি প্রতিভার বিকাশ ঘটে চতুর্দিকে।

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০২৪ খ্রীস্টাব্দে “হাজার কবির কবিতা ” নামক সাহিত্য ফাউন্ডেশনের উদ্যোগে বিরহী কবি মাজেদুল হক কে ” জহিরুল সাহিত্য পুরষ্কার ” ভূষিত (প্রধান) করেন।

বিরহী কবি মাজেদুল হক প্রাণিসম্পদ অধিদপ্তরে কর্মরত, কর্মব্যস্ত জীবন তারপরেও সময় সুযোগে অব্যাহত রেখেছেন তাঁর সৃষ্টিশীল লেখনী।
কবি মাজেদুল হক কবিতা, ছড়া, গান, গল্প, প্রবন্ধ ও উপন্যাস লিখেছেন, সাহিত্যের প্রত্যেক শাখায় রয়েছে তাঁর সার্থক বিচরণ। তিনি প্রথাগত ছন্দের কবিতা লিখার পাশাপাশি লিখেছেন গদ্যছন্দের কবিতা, তাঁর কবিতায় পেয়েছে নতুন রূপরেখা। কবির কবিতায় খুঁজে পাওয়া যায় সুনিপুণ কারুকার্য। অর্থালংকার, শব্দালংকার ও উপমায় সুনিপুণ চিত্রকিল্পের চিত্রায়ণ, শিল্পগুণে অনন্য নিদর্শন।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

সাংবাদিকদের উপর হামলা মামলা হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

Next

তালায় আমের বাজারে ধস,লোকসানে আম চাষী

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন