Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

আইন-আদালতজাতীয়রাজশাহী

জয়পুরহাটে,মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জয়পুরহাট জেলা বিএনপি’র প্রতিবাদ 

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জুন ১৫, ২০২৬ 1 Min Read
০

 

১৫/০৬/২৬ ইং সোমবার জয়পুরহাট-২ আসনের এমপি ও জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারীর বিরুদ্ধে “৩ হাজার কোটি টাকা লুটপাট” শিরোনামে “শীর্ষ কাগজ” পত্রিকায় মিথ্যা তথ্যহীন ও ভুয়া সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জয়পুরহাট জেলা শাখা।  

 

গত ১৪ জুন দলীয় প্যাডে দেওয়া প্রতিবাদে জানায়, সাপ্তাহিক “শীর্ষ কাগজ” পত্রিকায় গত ৮ জুন খাদ্য প্রতিমন্ত্রীকে নিয়ে “কথিত ৩ হাজার কোটি টাকা লুটপাট সংক্রান্ত” যে প্রতিবেদন প্রকাশ করা হয়, তা ‘ভিত্তিহীন, অনুমাননির্ভর ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত’।  

প্রতিবেদনে কথিত অভিযোগের পক্ষে কোন আইনগত প্রমাণ ও তথ্য ব্যবহার করা হয়নি। শুধুমাত্র অনুমান ও যাচাই-বাছাই বিহীন কাল্পনিক তথ্যের ওপর নির্ভর করে সংবেদনশীল ও গুরুতর অভিযোগ প্রকাশ করা হয়, যা সাংবাদিকতার নীতি ও সততার পরিপন্থী।”  

 

জেলা বিএনপি আরো জানায়, ‘মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ’ প্রকল্পটি ২০১৪ সালে শুরু হয়ে ডিসেম্বর ২০২৫ সালে মেয়াদ শেষ হয়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর বর্তমান প্রতিমন্ত্রীর নাম জড়িয়ে ‘ছবিসহ মিথ্যা সংবাদ’ প্রকাশ করা হয়, যা গ্রহণযোগ্য নয়।  

 

এ কারণে প্রকাশিত সংবাদকে ‘অসত্য, মানহানিকর ও সমাজে বিভ্রান্তি সৃষ্টিকারী’ উল্লেখ করে উক্ত প্রচারিত পত্রিকায় সঠিক তথ্যনির্ভর সংবাদ প্রকাশের অনুরোধ জানায়।  

 

জয়পুরহাট জেলা বিএনপির এ প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলজার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান। তয়

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

তালায় আমের বাজারে ধস,লোকসানে আম চাষী

Next

মোবাইল ফোন চার্জরত বিস্ফোরণে ফেনীর যুবকের মৃত্যু! ====================================

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন