Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি—খুলশীতে চাঞ্চল্য

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জুন ৬, ২০২৬ 2 Min Read
০

চট্রলচিত্র ডেস্কঃ-থানায় অভিযোগ দিলেও মামলা না হওয়ায় নিরাপত্তাহীনতায় সাংবাদিক বেবী ও পরিবার
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন টাইগার পাস রেলওয়ে কলোনিতে এক নারী সাংবাদিকের বাসায় সংঘবদ্ধ হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক মর্জিনা আক্তার বেবী, যিনি দৈনিক টুরিস্ট ও চট্টল চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত, তিনি অভিযোগ করেছেন যে দীর্ঘদিন ধরে এলাকার একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র তার বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল। কারণ তিনি স্থানীয় বিভিন্ন অনিয়ম, অপরাধ, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করে আসছিলেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৬ জুন ২০২৬ ইং তারিখে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে পূর্ব শত্রুতার জের ধরে মো: জসিম, মো: সবুজ, কন্টাক্টর মনির, শুভ, কালু, মো: আকাশ, মো: শাহিনসহ ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি সংগবদ্ধভাবে টাইগার পাস রেলওয়ে কলোনির ১৬ নম্বর বিল্ডিং এলাকার সামনে উপস্থিত হয়ে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলাকারীরা প্রথমে উচ্চস্বরে গালিগালাজ ও হুমকি-ধমকি দেয় এবং পরে সাংবাদিক বেবীর বাসার সামনে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর তারা বাসার ভেতরে প্রবেশের চেষ্টা চালায় এবং পরিবারের সদস্যদের লক্ষ্য করে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে।
অভিযোগ অনুযায়ী, এ সময় তারা সাংবাদিক বেবী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি প্রদান করে এবং বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুরো পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এবং চরম নিরাপত্তাহীনতার মধ্যে রাত পার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে এলাকায় পূর্বেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর আগেও সাংবাদিক বেবী একই চক্রের বিরুদ্ধে খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বলে দাবি করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
সাংবাদিক বেবীর অভিযোগ, অতীতে একাধিকবার থানায় অভিযোগ ও জিডি করার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত এ ধরনের হামলার ঘটনা ঘটায়।
ঘটনার পর থেকে সাংবাদিক বেবী ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। অভিযোগ দায়েরের পরও মামলা রেকর্ড না হওয়ায় তারা খুলশী থানায় অবস্থান করেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সাংবাদিকরা দাবি করেছেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, বরং সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপরও হুমকি।
তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং সাংবাদিক ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা গ্রহণ হয়েছে কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

সুন্দরী নারী মিলে চট্টগ্রামের  ফয়’স লেকের আবাসি হোটেলে 

Next

“আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা”

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন