1. live@www.dainikalochitoprotidin.com : www.dainikalochitoprotidin.com : www.dainikalochitoprotidin.com
  2. info@www.dainikalochitoprotidin.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রী কে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে ঘটনার মোড় ঘুরানোর চেস্টা।অবশেষে গ্রেপ্তার স্বামী জুয়েল। ডিবি পুলিশের নাম ভাঙিয়ে কথিত ‘ক্যাশিয়ার’ শহিদুল ইসলাম বেপরোয়া চাঁদাবাজি মোবাইল ফোন চার্জরত বিস্ফোরণে ফেনীর যুবকের মৃত্যু! ==================================== জয়পুরহাটে,মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জয়পুরহাট জেলা বিএনপি’র প্রতিবাদ  তালায় আমের বাজারে ধস,লোকসানে আম চাষী মাজেদুল হকের সাহিত্য দর্শন সাংবাদিকদের উপর হামলা মামলা হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন পাইকগাছায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘিরে  একাধিক অভিযোগ, এলাকায় চাঞ্চল্য পাঁচবিবি উপজেলায় সীমান্তে পুশইন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহবান  ডুমুরিয়ার সফল কৃষক রফিকুল ইসলাম। পরিশ্রম  আর উদ্ভাবনী চিন্তায় বদলে দিয়েছেন কৃষির চিত্র

চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে

মোহাম্মদ জাহাঙ্গীর আলম
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম (চট্টগ্রাম):- চট্টগ্রামে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর, রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান,

৫ জুন(শুক্রবার) জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বিগত সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ঐতিহাসিক এ স্থাপনাকে পুনরায় তার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে। জাদুঘরের যেসব কক্ষ বর্তমানে সংস্কারের আওতায় রয়েছে, সেগুলোর কাজ শেষ হলে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও ব্যবহৃত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যুদয় ও রাষ্ট্রগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে মেজর জিয়া থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা দেশকে সমৃদ্ধ করেছে। তাঁর স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে,
তিনি আরো বলেন, বর্তমানে জাদুঘরের কয়েকটি কক্ষ খালি রাখা হয়েছে সংস্কারকাজের জন্য। আধুনিকায়নের মাধ্যমে এসব কক্ষে জিয়াউর রহমানের স্মৃতিচিহ্ন, ব্যবহৃত সামগ্রী ও ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
পরিদর্শনকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট