Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

প্রশাসনের অনুমোদন ছাড়াই আকবরশাহ লেকসিটিতে মেলা , মেলায় চাঁদাবাজি ও অবৈধ বিদ্যুৎ সংযোগ

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জুন ৩, ২০২৬ 1 Min Read
০

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম নগরের আকবরশাহ লেকসিটি এলাকায় অনুমোদন ছাড়াই মেলার আয়োজন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পাহাড়ের পাদদেশে বসানো এ মেলায় ৪০টিরও বেশি স্টল রয়েছে এবং স্টল মালিকদের কাছ থেকে বিভিন্ন খাতে অর্থ আদায় করা হচ্ছে।

‎খোঁজ নিয়ে জানা গেছে, মেলায় অংশগ্রহণকারী প্রতিটি স্টলের জন্য প্রায় ১০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। এছাড়া প্রতিদিন স্টলপ্রতি ২০০ টাকা এবং বিদ্যুৎ বিলের নামে আরও ১০০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

‎নাম প্রকাশে অনিচ্ছুক এক স্টল মালিক বলেন, “চারদিকে কর্মসংস্থানের সংকট। কিছু ব্যবসা করার আশায় স্টল নিয়েছি। কিন্তু যেভাবে বিভিন্ন খাতে টাকা দিতে হচ্ছে, তাতে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত মেলার কার্যক্রম চলে। অভিযোগ রয়েছে, মেলায় আলোকসজ্জার জন্য অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হচ্ছে।

‎মেলার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি কামরুল জানান, বর্তমানে সীমিত পরিসরে মেলার আয়োজন করা হলেও ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে অনুমোদন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

‎এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহারের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। পাশাপাশি এলাকাটি কিশোর গ্যাংয়ের আড্ডাস্থলে পরিণত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।

‎স্থানীয়দের আরও দাবি, আকবরশাহ লেকসিটি সংলগ্ন পাহাড়ি এলাকায় অপরাধীরা আত্মগোপন করে থাকে, ফলে মেলার কারণে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে।

‎জানা গেছে, মেলার অনুমোদনের জন্য সংশ্লিষ্ট আয়োজকদের পক্ষ থেকে জেলা প্রশাসক ও উপ-পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়েছিল। তবে এখন পর্যন্ত অনুমোদন পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। সিএমপির ডিসি পশ্চিম জানিয়েছেন আমাদের পক্ষ থেকে এইরকম মেলার অনুমতি দেওয়া হয়নি 

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

কর্ণফুলীতে পিকআপভ্যানের, চাকায় পিষ্ঠ হয়ে প্রান গেল বাবা-ছেলের

Next

একাধিক মামলার আসামি কাঁচি কামাল গ্রেপ্তার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন