Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

এডিশনাল ডিআইজি আপেল মাহমুদের নেতৃত্বে কক্সবাজার ছিল নিরাপদ

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
মে ৩১, ২০২৬ 1 Min Read
০

নিউজ ডেক্স:- দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারে আইন-শৃঙ্খলা রক্ষা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তাঁর দক্ষ নেতৃত্ব, নিয়মিত অভিযান এবং পর্যটনবান্ধব কার্যক্রমের ফলে কক্সবাজারে নিরাপদ পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

দীর্ঘ সময় ধরে কক্সবাজারে দায়িত্ব পালনকালে তিনি পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সৈকত এলাকায় অপরাধ, হয়রানি ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়। তাঁর নেতৃত্বে ট্যুরিস্ট পুলিশ বিভিন্ন অভিযান চালিয়ে পর্যটন শিল্পের জন্য ক্ষতিকর নানা কার্যক্রম নিয়ন্ত্রণে আনে।
আপেল মাহমুদ এক সাক্ষাৎকারে বলেছিলেন, “পর্যটকদের নিরাপত্তা ও নিরাপদ পর্যটন নিশ্চিত করাই ট্যুরিস্ট পুলিশের প্রধান লক্ষ্য।” তাঁর এই নীতির প্রতিফলন দেখা গেছে কক্সবাজারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায়, যেখানে দেশি-বিদেশি পর্যটকরা তুলনামূলক স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে ভ্রমণের সুযোগ পেয়েছেন…!

স্থানীয় ব্যবসায়ী, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের মতে, আপেল মাহমুদের দায়িত্বকালীন সময়ে কক্সবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে এবং পর্যটকদের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পায়। ফলে দেশের প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে কক্সবাজারের ভাবমূর্তিও আরও উজ্জ্বল হয়েছে।

সচেতন মহলের অভিমত, পর্যটন শিল্পের বিকাশ ও কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

#টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন
#টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার ঢাকা
#স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার

Next

স্বামীর মরদেহ ঝু*লছিলো ফ্যানে আর স্ত্রীর নিথর দেহ পড়েছিলো বিছানায়! 

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন