1. live@www.dainikalochitoprotidin.com : www.dainikalochitoprotidin.com : www.dainikalochitoprotidin.com
  2. info@www.dainikalochitoprotidin.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ একাধিক মামলার আসামি কাঁচি কামাল গ্রেপ্তার প্রশাসনের অনুমোদন ছাড়াই আকবরশাহ লেকসিটিতে মেলা , মেলায় চাঁদাবাজি ও অবৈধ বিদ্যুৎ সংযোগ কর্ণফুলীতে পিকআপভ্যানের, চাকায় পিষ্ঠ হয়ে প্রান গেল বাবা-ছেলের বহনকৃত ১৪০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ। নলতায় দিশারী তাহফিজুল কুরআন মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার  দুবাই থেকে ফিরলেন স্বামী, এক ঘণ্টা পর মিলল স্ত্রীর মরদেহ স্বামীর মরদেহ ঝু*লছিলো ফ্যানে আর স্ত্রীর নিথর দেহ পড়েছিলো বিছানায়!  এডিশনাল ডিআইজি আপেল মাহমুদের নেতৃত্বে কক্সবাজার ছিল নিরাপদ জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার

তালায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাইদুর রহমান সাইদকে দেখতে চায় সর্বদলীয় মহল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম তালা থেকে ফিরে:- সাতক্ষীরার তালা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাইদুর রহমান সাইদকে নিয়ে দলমত নির্বিশেষে জোরালো সমর্থন দেখা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের মাঝে তাকে ঘিরে ইতিবাচক আলোচনা ও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান সাইদ তার রাজনৈতিক জীবন শুরু করেন ছাত্রনেতা হিসেবে। তিনি তালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে থেকে সংগঠনকে শক্তিশালী করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছেন।
রাজনৈতিক জীবনে তিনি নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয় এবং তিনি একাধিকবার কারাবরণ করেন। এছাড়া তিনবার পলাতক অবস্থায় থাকাকালে তার বাড়িতে হামলার ঘটনাও ঘটে বলে জানা গেছে। তবে এসব প্রতিকূলতা তাকে দমিয়ে রাখতে পারেনি; বরং তিনি আরও দৃঢ়ভাবে জনসম্পৃক্ত রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
এলাকাবাসী ও নেতাকর্মীরা জানান, সাইদুর রহমান সাইদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও নেতৃত্বগুণ তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
তাদের মতে, দলমত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলে বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, তিনি নির্বাচিত হলে তালা উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট