Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

ভাষাসৈনিক এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
অক্টোবর ২১, ২০২৬ 1 Min Read
০

শাহিনুর ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি:
ভাষাসৈনিক, সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি মরহুম এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২১ অক্টোবর (বুধবার) নগরীর পিটিআই জামে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জোহর নামাজ বাদ আয়োজিত এই মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত ও বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান ও কেসিসি’র সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ভিপি আসাদুজ্জামান মুরাদ, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক তারিকুল ইসলাম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আরিফুজ্জামান অপু, ইউসুফ হারুন মজনু, শেখ জামিরুল ইসলাম জামিল, মোঃ ইমরান হোসেনসহ সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ দলীয় নেতৃবৃন্দ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা সুলতান মাহমুদ সুমন, সাবেক ছাত্রনেতা আল আমিন তালুকদার প্রিন্স, স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেন, ছাত্রনেতা রাজিবুল আলম বাপ্পিসহ খুলনা মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মরহুম এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বৃহত্তর খুলনার রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠান শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করার আকুতি জানিয়ে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

এনসিপি ল্যাপটপ-ছাগল চোরদের দল, জামায়াত অপরাধীদের পুনর্বাসন কেন্দ্র: রাশেদ খান

Next

বাংলাদেশপন্থি ও মেধাবী প্রজন্মকে নিয়ে নতুন ধারার মিডিয়া গড়বো: ইশরাক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন