Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

জালালাবাদে মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষে চাউল বিতরণ

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
অক্টোবর ১৬, ২০২৬ 2 Min Read
০

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ২নং জালালাবাদ ওয়ার্ডের তুফানি রোড কাশেম ভবন এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়েজীদ বোস্তামী থানা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মোঃ হারুনুর রশিদ । অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন ২নং জালালাবাদ ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সোহেল।
​উপস্থিত নেতৃবৃন্দ:
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সিরাজ পাশা, ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য মোঃ মাহাবুব আলম, বায়েজিদ থানা বিএনপির সংগঠক আহমেদ রেজা বাবু, নাসিরাবাদ-জালালাবাদ-ষোলশহর শিল্প অঞ্চল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইসলাম এবং নাসিরাবাদ শিল্প অঞ্চলের যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন।
​এছাড়াও উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি সংগঠক মোস্তাক সওদাগর, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য নজরুল ইসলাম, ২নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের সংগঠক সাকিব ফয়সাল মিম, বায়েজিদ থানা যুব সংগঠক মোঃ সাদ্দাম, ২নং জালালাবাদ ওয়ার্ড যুবদল সংগঠক মোঃ রোমন, বায়েজিদ থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ ফাহিম ও মোঃ আরিফ।
​স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মানিক, বায়েজিদ থানা সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ লোকমান, রকি, রফিক, মোবারকসহ দলীয় ও স্থানীয় বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
​বক্তব্য ও অনুভূতি প্রকাশ:
অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে আবেগপ্লুত কণ্ঠে ২নং জালালাবাদ ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সোহেল বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আমরা বহু ধরনের নির্যাতন ও জেল-জুলুমের শিকার হয়েছি। তবে শত প্রতিকূলতার মাঝেও মানবিক কাজ থেমে থাকেনি। মেয়র ডাক্তার শাহাদাত ভাইয়ের সর্বাত্মক সহায়তায় আমরা সাধারণ মানুষের পাশে থেকেছি এবং চাউল বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম চালিয়ে গেছি।”
​তিনি আরও ব্যক্ত করেন, “ভবিষ্যতেও আমরা এই ধরনের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড আরও বড় পরিসরে চালিয়ে যাব।” পরিশেষে তিনি এলাকাবাসীর মঙ্গল কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

আকমল আলী ঘাটে জেলেদের মাছ ছিনতাইয়ের চেষ্টা: কথিত সাংবাদিক আটক, পরবর্তীতে থানায় সাজানো অভিযোগ

Next

সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন