Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

ছিন্নমূলে ইলিয়াসের রাজত্ব: গ্রেপ্তারের পরও হত্যা মামলায় দেখানো হয়নি গ্রেপ্তার, অধরা দুই সহযোগী

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
সেপ্টেম্বর ২৪, ২০২৬ 1 Min Read
০

চট্টগ্রাম:আসাদ চৌধুরী:- অবৈধ অস্ত্র তৈরি, চাঁদাবাজি, ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভয়ারণ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের ছিন্নমূল এলাকা। সম্প্রতি এ অপরাধ সামাজ্যের অন্যতম নিয়ন্ত্রক ও আলোচিত হত্যা মামলার মূল আসামি ইলিয়াসকে দুদিন আগে সীতাকুণ্ড থানা পুলিশ গ্রেপ্তার করলেও র‍্যাবের করা হত্যা মামলায় তাকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানা গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ছিন্নমূল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ইলিয়াস। গ্রেপ্তারের পরও তাকে আনুষ্ঠানিকভাবে ওই হত্যা মামলায় গ্রেপ্তার না দেখানোয় ক্ষোভ ও সংশয় তৈরি হয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে।
​এদিকে ইলিয়াসের গ্রেপ্তারের পরও ছিন্নমূলে তার বাহিনীর অপতৎপরতা থামেনি। তার প্রধান দুই সহযোগী মনা এবং ‘কল্লাকাটা জাহাঙ্গীর’ নামে পরিচিত জাহাঙ্গীর এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের এই সিন্ডিকেট এখনো পুরো এলাকায় চাঁদাবাজি ও ত্রাসের রাজত্ব বহাল রেখেছে। স্থানীয়দের অভিযোগ, মূল হোতাদের পূর্ণাঙ্গ বিচার ও পুরো চক্রকে আইনের আওতায় না আনলে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
​এ বিষয়ে সীতাকুণ্ড থানা ও র‍্যাব কর্তৃপক্ষের পরবর্তী আইনানুগ পদক্ষেপের দিকে নজর রাখছেন স্থানীয় বাসিন্দারা।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

সব’দলীয় ঐক্য জোট ও নাগরিক কমিটির মনোনীত চেয়ারম্যান প্রাথী’।

Next

বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন