Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়রাজশাহী

মালুমঘাটে যুবদলের ১ ও ২ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ৩০, ২০২৬ 2 Min Read
০

 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : মো. আব্দুল হক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া উপজেলা শাখার আওতাধীন মালুমঘাট ইউনিয়ন যুবদলের অন্তর্গত ১ ও ২ নম্বর ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।

সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলন ও কাউন্সিলে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মালুমঘাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিমের উদ্বোধনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালুমঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আনোয়ার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি মো. জকরিয়া। সম্মেলনে সভাপতিত্ব করেন বদি আলম এবং সঞ্চালনা করেন জয়নাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালুমঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক এম আর মাহবুব, সাধারণ সম্পাদক-২ হেলাল সিকদার, সাংগঠনিক সম্পাদক-১ আমান উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক-২ নুরুল আমিন।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলম সরু। মালুমঘাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, নুরুল আলম ও শফি উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য দেন।

বক্তারা বলেন, যুবদল হচ্ছে দেশের তরুণ সমাজের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি তরুণদের ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

সম্মেলনে নেতৃবৃন্দ দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সম্মেলন ও কাউন্সিলের মধ্য দিয়ে ১ ও ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

স্লোগান—

“তারুণ্যের শক্তিতে এগিয়ে যাবে যুবদল—

তারুণ্যের অঙ্গীকার, গণতন্ত্রের সরকার।”

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

থলের বিড়াল ফাঁস,সুকৌশলে প্রমাণিত হলো পুরানগরের যাবতীয় অপকর্মের হোঁতাদের পরিচয়। 

Next

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে চট্টগ্রামে অধিকার’র মানববন্ধন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন