Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

শিক্ষা

চন্দনাইশে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ২৯, ২০২৬ 1 Min Read
০

 

 

আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:

 

শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক মহতী প্রয়াসে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা- ২০২৫ এর চন্দনাইশ জোনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জামকলো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের পক্ষে প্রতিনিধি এম. এ. হাশেম রাজু। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এম. এ. রহিম, প্রধান আলোচক ছিলেন সৈয়্যদ মুহাম্মদ গোলাম কিবরিয়া, কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক আজিম উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ইলিয়াস, প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দি, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, গাউসিয়া কমিটি মদিনা মনোয়ারা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি ফয়েজ খতিবী, আরিফ হোসেন সবুজ, এড. জসীম উদ্দিন হিমেল, মামুন উদ্দীন সিদ্দিকী, আরমান হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

 

অনুষ্টানে সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালনা কমিটির পরিচালক মো. রাজিব হোসেন রিফাত। শেষে ১১২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ট্যালেন্টপুল, এ-গ্রেড ও সাধারণ গ্রেড তিনটি স্তরে বৃত্তি সনদ ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, সঠিক শিক্ষা ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে। এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব তৈরি করে।” সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই অনবদ্য প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে নিরলস কাজ করে যাবে।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

মাশাআল্লাহ, খুবই ভালো উদ্যোগ 👏* *জনগণের দুর্ভোগ লাঘবে মাঠে বিএনপি* চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর শাখার নিজ পানখালী ও বিনামারা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা পরিদর্শন করা হয়। 

Next

চকরিয়া শেভরন ক্লিনিকে ডাক্তারের অপচিকিৎসায় প্রসূতি রোগীর মৃত্যু। ঘটনার পরদিন নবাগত নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন