Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

আইন-আদালতজীবনযাপনপরিবেশ ও জীববৈচিত্ররংপুর

শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে জয়পুরহাটে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ১৭, ২০২৬ 1 Min Read
০

 

মোঃ মাছুম মন্ডল,

জয়পুরহাট জেলা প্রতিনিধি,

১৭/০৮/২০২৬/ইং 

 

যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার ও শিশু-বান্ধব আদালত কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে আইন প্রয়োগকারী কর্মঙকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে Free a Girl Nederland, ZEEMAN- এর সহযোগিতায় ও এসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

 

এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার শাহনাজ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মাহবুব-উন-নবী, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার কার্যালয়ের ইন্সপেক্টর তরিকুল ইসলাম, এসিডির প্রজেক্ট কো-অর্ডিনেটর এস.এম. আহসান উল্লাহ সরকার ও প্রোগ্রাম অফিসার জুলেখা খাতুন।

 

প্রশিক্ষণে জেলার বিভিন্ন থানার নারী ও শিশু বিষয়ক হেল্প ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ ২০ জন পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণে শিশু যৌন নির্যাতনের ঘটনা শনাক্তকরণ ও তদন্ত প্রক্রিয়া, ভুক্তভোগী শিশুর ট্রমা ও মানসিক অবস্থার প্রতি সংবেদনশীল আচরণ, ভিকটিমহুডের ধারণা, শিশুর বক্তব্য গ্রহণের ক্ষেত্রে করণীয়, প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ, গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিশু বান্ধব আদালত বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত*

Next

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযান; ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ তাজা গোলা উদ্ধার।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন