Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়পড়ালেখারাজশাহীশিক্ষা

জয়পুরহাটে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেলজয়পুরহাটে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ১২, ২০২৬ 1 Min Read
০

 

 

মোঃ মাছুম মন্ডল,জয়পুরহাট প্রতিনিধি: ১২ আগস্ট, ২৬ইং

 

জয়পুরহাটে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে চরম ফলাফল বিপর্যয় ঘটেছে। এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। মঙ্গলবার বিকেল ৫টায় গণমাধ্যমে এসব তথ্য দিয়েছেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আযিযুল হাকিম।

 

অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- জেলার কালাই উপজেলার পুর এমইউ ফাজিল মাদ্রাসার ২১ জনের মধ্যে ২১ জনই ফেল, আক্কেলপুরের গণিপুর দাখিল মাদ্রাসার ১৬ জনের মধ্যে ১৬ জনই ফেল, জয়পুরহাট আদর্শ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ৮ জনের মধ্যে ৮ জনই ফেল, ক্ষেতলাল উপজেলার কাপাসঠিকরি দাখিল মাদ্রাসার ৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন অনুপস্থিত, বাকি ৫ জনই ফেল এবং পাঁচবিবি উপজেলার শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ৫ জনের মধ্যে ৫ জনই ফেল। এর মধ্যে গণিপুর দাখিল মাদ্রাসাটি পরপর দুই বছর শতভাগ ফেলের তালিকায় নাম লেখাল। 

 

জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তা দেওয়া তথ্যমতে, চলতি ২০২৬ সালে জয়পুরহাট জেলায় মোট ১২ হাজার ০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ১৭৮ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৮০১ জন। জেলায় পাসের গড় হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, যার মধ্যে মাধ্যমিকে ৬৭ দশমিক ২৪, মাদ্রাসায় ৪০ দশমিক ৩৫ এবং কারিগরিতে ৪৩ দশমিক ৫১ শতাংশ। তবে এমন ফলাফলের মধ্যেও শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে; প্রতিষ্ঠানটির ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন এ-প্লাস এবং ২ জন এ-গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

 

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার জানান, প্রতিবছর পরীক্ষার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে শূন্য পাসের প্রতিষ্ঠানগুলোর তথ্য জানতে চাওয়া হয়। এ বছর চিঠি পাওয়া মাত্রই চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হবে এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

আকবরশাহ থানার সফল ওসি কামরুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ, পাশে স্থানীয় ব্যবসায়ীরা

Next

ঝিকরগাছার নবাগত ইউএনও এম. সাইফুল্লাহর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন