Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

খুলনাখেলাধুলাজাতীয়বিনোদন

ঝিনাইদহে গড়ে উঠছে দেশের প্রথম ধাপের  স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
আগস্ট ৯, ২০২৬ 1 Min Read
০

 

​শাহিনুর ইসলামঃ ভ্রাম্যমান প্রতিনিধি

​তৃণমূল থেকে নতুন খেলোয়াড় তৈরি ও মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ঝিনাইদহে দেশের প্রথম ধাপের ১০টি ‘স্পোর্টস ভিলেজ’-এর একটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। শনিবার (৮ আগস্ট) জেলা শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ‘জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথির বক্তব্যে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ​প্রতিমন্ত্রী আমিনিল হক জানান, বর্তমান ঝিনাইদহ স্টেডিয়ামকে আধুনিক রূপ দিতে গ্যালারিসহ পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধাসংবলিত স্টেডিয়াম তৈরি করা হবে। এর পাশাপাশি জেলাজুড়ে সাঁতার শেখা ও নিয়মিত অনুশীলনের সুযোগ তৈরিতে একটি মানসম্মত সুইমিংপুল নির্মাণেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

​তিনি আরও বলেন, সরকারের বড় মেয়াদি লক্ষ্য হলো পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলাতেই স্পোর্টস ভিলেজ ও সুইমিংপুল নির্মাণ করা। এর উদ্দেশ্য কেবল পেশাদার খেলোয়াড় তৈরি করা নয়, বরং ক্রীড়াচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা এবং একটি স্বাস্থ্যবান সমাজ গঠন করা। ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজক ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। 

 দুই মন্ত্রী ও প্রধান মন্ত্রীর রাজনৈতিক সহকারী সচিব রাশেদ খান জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ কে এমন সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। সেই সাথে দর্শকরা অভিনন্দন জানান। জেলা প্রশাসক এম এ মজিদ বলেন এমন খেলা ঝিনাইদহে অয়হত থাকবে। ​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। আইন বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান আসাদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং রাশেদ খান বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেওয়ার মাধ্যমে জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করেন।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

চকরিয়া থানা পুলিশের তৎপরতায় হারানো মোবাইল উদ্ধার 

Next

ট্রলি চালক থেকে কোটি টাকার মালিক ।ট্রাক চালকের অন্তরালে রয়েছে অন্য গল্প

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন