চকরিয়া থানা পুলিশের তৎপরতায় হারানো মোবাইল উদ্ধার

মোঃ আব্দুল হক চকরিয়া কক্সবাজার প্রতিনিধি
আজ ০৯ আগস্ট ২০২৬ খ্রিঃ সকাল আনুমানিক ১০:৪৫ ঘটিকার সময় চট্টগ্রাম থেকে ১০–১২ জনের একটি পর্যটক দল বান্দরবানের লামা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার পথে চকরিয়া উপজেলার এম আমিরাবাদ হোটেলে নাস্তার জন্য যাত্রাবিরতি করেন।
নাস্তার সময় পর্যটক দলের সদস্য সাদিয়া আক্তার-এর Redmi 9A ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি অজ্ঞাতসারে হারিয়ে যায়। বিষয়টি জানার পর তিনি চকরিয়া থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করেন।
পরবর্তীতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মহোদয়ের তাৎক্ষণিক নেতৃত্ব ও নির্দেশনায় দিবাকালীন মোবাইল ডিউটি অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ আবু বকর-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দ্রুত অভিযান পরিচালনা করে। মাত্র ৩০ মিনিটের মধ্যে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিক সাদিয়া আক্তারের জিম্মায় প্রদান করা হয়।