
মো: জায়নাল আবদিন, পিতা আবদুল মজিদ, মাতা নুর নাহার বেগম ঠিকানা বড় মিয়া মসজিদের সামনে চকবাজার। উক্ত জয়নাল আবদিন চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা সহ বিভিন্ন জায়গায় ইয়াবার মাদকের বড় বড় চালানের ব্যবসা করে। কক্সবাজার পারুল নামের এক মহিলা থেকে নিয়মিত ইয়াবার চালান চট্টগ্রাম সহ সারা দেশে মাদক পাচার করে থাকে, বিশেষ সূত্রে খবর পেয়ে বায়জিদ বালু ছড়া এলাকায় ডিবি উত্তরের একটি অভিযান টিম অভিযান পরিচালনা করে ২০২৪ সালে জয়নাল কে একশত পিছ ইয়াবা সহ বালুছড়া এলাকা থেকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। সেই জয়নাল জেল হাজত থেকে জামিনে এসে পুনরায় ইয়াবা ব্যবসা শুরু করলে এক বছর পর চট্টগ্রাম বায়জিদ বোস্তামি থানার এস আই সুমন বড়ুয়া শাফলা নিয়মিত অভিযান পরিচালনা করে বায়জিদ বালুছড়া জয়নালের বাসা তল্লাশি করে ইয়াবা সহ হাতে নাতে আবারো গ্রেপ্তার করে ২০২৫ সালে তাকে মাদক মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে। জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন পত্রিকায় এই মাদক ব্যবসায়ী জয়নালের নামে সংবাদ প্রচার করলে আলোচিত প্রতিদিন পত্রিকার সম্পাক এস এম মিজান উল্লার বিরুদ্ধে চট্টগ্রাম চকবাজার থানায় একটি মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ষড়যন্ত্রমূলক জিডি করেন যার জিডিতে যাহা উল্লেখ করা হয়েছে তাহার কোন ডকুমেন্ট প্রমাণ জয়নালের হাতে নাই, থাকলে কোন প্রকার অডিও ভিডিও কল রের্কড জিডি তদন্ত কর্মকর্তার হাতে প্রেরণ করার জন্য চ্যালেঞ্জ ঘোষণা করলেন।