
এস,ইউ,এম, ইলিয়াস সিকদার:- কালিয়াইশ সাতকানিয়া উপজেলার ১১ নম্বর ইউনিয়ন। চট্টগ্রামের প্রায় এলাকায় বিগত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে সর্বত্র থৈ থৈ পানি, এতে সাধারণ মানুষ প্রায়ই দিশেহারা। মানুষের আশ্রয় চলাফেরা ও খাদ্যসামগ্রীর ব্যাপক সংকট। সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাধারণ মানুষের দুর্ভোগ এড়ানোর জন্য উপজেলা দিন ১৭টি ইউনিয়ন ক্রমান্বয়ে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে সাহায্য সহযোগিতা দেন। এমনটি কার্যক্রমে জনাব নির্বাহী কর্মকর্তা ১১ নাম্বার কালিয়াস ইউনিয়নে আসেন ‘কপাল চুলকাতে সালাম ‘ এমনটাই হলো পরিস্থিতি। পানি সংস্কারের জন্য দুই পক্ষ ঝগড়া ঝাটিতে নিমগ্ন হওয়ার প্রাক্কালে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জনাব খসরু সিকদার, ইউ এনও সাহেব ও জনপ্রতিনিধি সহ ঘটনাস্থলে উপস্থিত হলে উভয়পক্ষ নির্বাহী কর্মকর্তাকে নিজ নিজ অভিযোগ উপস্থাপন করেন। নির্বাহী কর্মকর্তা বিষয়টি সুন্দরভাবে মিমাংসা করেন।