Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

আন্তর্জাতিকখেলাধুলাজাতীয়জীবনযাপনতথ্যপ্রযুক্তিনিজস্ব প্রতিবেদকশুভেচ্ছা বাণীসাক্ষাৎকারসারা দেশসোশ্যাল মিডিয়া

যশোরে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখে এনটিভির ২৪ বছরে পদার্পন উদযাপন।

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জুলাই ৩, ২০২৬ 2 Min Read
০

শাহিনুর ইসলাম

ভ্রাম্যমান প্রতিনিধি

 

দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪ বছরে পদার্পন উপলক্ষে যশোরে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখসহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলার টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে যশোর প্রেসক্লাব প্রাঙ্গণ এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে এনটিভির দীর্ঘ ২৪ বছরের পথচলার আনন্দ ভাগাভাগি করেন অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন সংকটময় সময়ে এনটিভি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকের আস্থা অর্জন করেছে। নানা প্রতিকূলতা ও চাপের মধ্যেও চ্যানেলটি পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা অক্ষুণ্ন রেখেছে। তারা আশা প্রকাশ করেন, ‘সময়ের সঙ্গে আগামীর পথে’—এই প্রত্যয় ধারণ করে এনটিভি ভবিষ্যতেও সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনটিভির যশোর স্টাফ করেসপন্ডেন্ট সাইফুল ইসলাম সজল।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও সংবাদপত্র পরিষদের সভাপতি একরামউদ্দৌলাহ, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সমাজের কথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সিনিয়র সাংবাদিক বোরহান উদ্দিন জাকির, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সাধারণ সম্পাদক এম আর খান মিলন।

অনুষ্ঠানে যশোরের বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আন্তরিক শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কেক কাটা এবং মিষ্টিমুখের মধ্য দিয়ে এনটিভির ২৪ বছরের গৌরবময় পথচলাকে উদযাপন করা হয়।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক,

Next

সাংবাদিক উন্নয়ন পরিষদ (জেডিসির) মাসিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে!

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন