Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়রাজশাহী

পাঁচবিবি উপজেলায় সীমান্তে পুশইন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহবান 

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জুন ৮, ২০২৬ 1 Min Read
০

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের হাটখোলা সীমান্ত এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ (পুশইন) প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সীমান্তবর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রতিক পরিস্থিতিতে জনগণকে সচেতন করতে এ সভার আয়োজন করা হয়।

০৮( জুন) বিকেলে সীমান্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসনিন।

সভায় আরও উপস্থিত ছিলেন হাটখোলা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মোতালেব হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাশপিয়া তাসনিন বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাই সীমান্তবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, সীমান্ত এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি কিংবা অস্বাভাবিক কোনো ঘটনা নজরে এলে দ্রুত বিজিবি অথবা প্রশাসনকে অবহিত করতে হবে। সীমান্ত নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা বলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করতে হবে। তারা সীমান্তবর্তী জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভা শেষে সীমান্ত নিরাপত্তা ও জনস্বার্থে প্রশাসন, বিজিবি এবং স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

ডুমুরিয়ার সফল কৃষক রফিকুল ইসলাম। পরিশ্রম  আর উদ্ভাবনী চিন্তায় বদলে দিয়েছেন কৃষির চিত্র

Next

পাইকগাছায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘিরে  একাধিক অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন