1. live@www.dainikalochitoprotidin.com : www.dainikalochitoprotidin.com : www.dainikalochitoprotidin.com
  2. info@www.dainikalochitoprotidin.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ একাধিক মামলার আসামি কাঁচি কামাল গ্রেপ্তার প্রশাসনের অনুমোদন ছাড়াই আকবরশাহ লেকসিটিতে মেলা , মেলায় চাঁদাবাজি ও অবৈধ বিদ্যুৎ সংযোগ কর্ণফুলীতে পিকআপভ্যানের, চাকায় পিষ্ঠ হয়ে প্রান গেল বাবা-ছেলের বহনকৃত ১৪০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ। নলতায় দিশারী তাহফিজুল কুরআন মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার  দুবাই থেকে ফিরলেন স্বামী, এক ঘণ্টা পর মিলল স্ত্রীর মরদেহ স্বামীর মরদেহ ঝু*লছিলো ফ্যানে আর স্ত্রীর নিথর দেহ পড়েছিলো বিছানায়!  এডিশনাল ডিআইজি আপেল মাহমুদের নেতৃত্বে কক্সবাজার ছিল নিরাপদ জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার

ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের নবনিযুক্ত সহ-সভাপতি জিএম আল-মামুন অভিকে ফুলেল শুভেচ্ছায় বরণ

শাহিনুর ইসলাম ( ভ্রাম্যমান) প্রতিনিধি।
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সদ্যপদপ্রাপ্ত সহ-সভাপতি জিএম আল-মামুন অভি নিজ এলাকার নেতাকর্মীদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হলেন। রবিবার (৩১ মে) সকালে ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ উপলক্ষে নেতাকর্মীরা একটি মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রা শেষে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকল নেতাকর্মী একত্রিত হন।

সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে নবনিযুক্ত সহ-সভাপতি জিএম আল-মামুন অভি বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকল দল-মত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে সরকারের হাত শক্তিশালী করে দেশের উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আগামীর রাজনীতি হবে সুস্থ ধারার — পরিবেশবান্ধব, শিক্ষাবান্ধব ও জাতিবান্ধব।

বক্তব্যের শেষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক স্লোগান 

“করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”

— এই স্লোগানকে বাস্তবে রূপ দেওয়ার শপথ নিয়ে বক্তব্য সমাপ্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট