Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়নিজস্ব প্রতিবেদকসোশ্যাল মিডিয়া

চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন 

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
মে ২৬, ২০২৬ 2 Min Read
০

  কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মেদাকচ্ছপিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা এবং ৩০,০৫০/(ত্রিশ হাজার পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার নিয়ে কয়েকদিন যাবত বিভিন্ন গণমাধ্যমে মুখরোচক ও বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশের ফলে অনুসন্ধানী প্রক্রিয়ার মাধ্যমে ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার গ্রহণ, স্থানীয় সচেতন মহলের তথ্য সংগ্রহ, মালুম ঘাট হাইওয়ে থানা এবং চকরিয়া থানা থেকে তথ্য সংগ্রহ করে প্রকৃত রহস্যের উদঘাটন করা হয়। 

 

   গত ২১/০৫/২০২৬ ইং সকাল আনুমানিক ১১.৪৫ এর দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার গামী ১০টি নতুন মোটরসাইকেল বাহী একটি ট্রাক যার রেজিঃ নং চট্টগ্রাম ট-০৫-০০৬৩ এবং কক্সবাজার হতে চট্টগ্রামগামী একটি ইয়ামাহ এফ জেড ভার্সন -৩ মোটরসাইকেল যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ল-৬০-১২৬৮ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটা খালী ইউনিয়নের মেদা কচ্ছপিয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। 

 

   ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা -নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 

 

   মোটরসাইকেলের পিছনে আরো একজন যাত্রী ছিল। সেও কিছুটা আহত হয়। প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, তাকেও অন্য একটি সিএনজিতে করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় কিন্তু সে হাসপাতালে না গিয়ে পালিয়ে যায়।

 

    দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার টহলরত টিম এটিএসআই আনিছুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছলে মোটরসাইকেলটি তল্লাশি করে ব্যাগ থেকে ৩০,০৫০/ (ত্রিশ হাজার পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যান।

 

     পরবর্তীতে পুলিশ মোটরসাইকেলের যাত্রীকে খুঁজে না পেয়ে তার নাম ঠিকানা সংগ্রহের জন্য চেষ্টা চালানোর এক পর্যায়ে জানতে পারেন পলাতক ব্যক্তির নাম- জালাল (২৬), পিতা- জহির আহমেদ, সাং – ইসুলোর ঘোনা পাড়া, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।

 

     মালুম ঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি বলেন- পলাতক ব্যক্তির নামে কক্সবাজার জেলার চকরিয়া থানায় ২২-৫-২০২৬ ইং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১০(গ)/৩৮ ধারায় মামলা হয়েছে। এছাড়া মৃত ব্যক্তির অভিভাবক বাদী হলে ঘাতক ট্রাক ড্রাইভার এর বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা আইনে আরেকটি মামলা হবে।

 

   চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- পলাতক ব্যক্তির বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা হয়েছে। মৃত ব্যক্তির নাম- নুর হোসেন মনু (২৮),পিতা- নুরুল ইসলাম, মাতা- মাবিয়া বেগম,সাং দঃ কুতুবদিয়া পাড়া,১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা,থানা কক্সবাজার সদর, জেলা কক্সবাজার। আসামি গ্রেফতারের জন্য সার্বিক প্রচেষ্টা চলছে। আসামি গ্রেফতার এবং তদন্ত শেষে বাকি তথ্য দেওয়া যাবে।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের অধীনে বায়েজিদে ২৪ দিনে পাঁচ শতাধিক যানবাহন আটক

Next

চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও কঠোর নিরাপত্তা বার্তা 

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন