1. live@www.dainikalochitoprotidin.com : www.dainikalochitoprotidin.com : www.dainikalochitoprotidin.com
  2. info@www.dainikalochitoprotidin.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ একাধিক মামলার আসামি কাঁচি কামাল গ্রেপ্তার প্রশাসনের অনুমোদন ছাড়াই আকবরশাহ লেকসিটিতে মেলা , মেলায় চাঁদাবাজি ও অবৈধ বিদ্যুৎ সংযোগ কর্ণফুলীতে পিকআপভ্যানের, চাকায় পিষ্ঠ হয়ে প্রান গেল বাবা-ছেলের বহনকৃত ১৪০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ। নলতায় দিশারী তাহফিজুল কুরআন মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার  দুবাই থেকে ফিরলেন স্বামী, এক ঘণ্টা পর মিলল স্ত্রীর মরদেহ স্বামীর মরদেহ ঝু*লছিলো ফ্যানে আর স্ত্রীর নিথর দেহ পড়েছিলো বিছানায়!  এডিশনাল ডিআইজি আপেল মাহমুদের নেতৃত্বে কক্সবাজার ছিল নিরাপদ জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার

​মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রেজাউল মোস্তফা চট্টগ্রাম:- ২১ মে ২০২৬ মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক এবং গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে ২১ মে, রোজ বৃহস্পতিবার মোস্তফা হাকিম কলেজ প্রাঙ্গণে এই ক্যাম্পেনটি সফলভাবে সম্পন্ন হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলা এই ক্যাম্পে পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী ও অভিভাবক বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

​প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজনে দিনব্যাপী নানামুখী চিকিৎসাসেবা প্রদান করা হয়। হেল্থ ক্যাম্পে ​২২০ জন ছাত্র-ছাত্রীর বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।১৮০ জন অভিভাবক ও শিক্ষকের ব্লাড প্রেসার এবং ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
​ ৮০ জনেরও বেশি ছাত্রীর আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে নাক ও কান ছেদন করানো হয়।

উক্ত হেল্থ ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সুলতানা রুমা আলম,চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক ড. ইফতেখার মোহাম্মদ আদনান,এবং আরো উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ড. মেসবাহউদ্দিন তুহিন। অনুষ্ঠানে অতিথিরা মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক এই ধরনের মানবিক সামাজিক কার্যক্রম ও হেল্থ ক্যাম্প নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই ধরনের মানবিক কাজগুলো সামনেও চলমান রাখার পরামর্শ দেন।

​দিনব্যাপী এই ক্যাম্প থেকে বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পেয়ে উপস্থিত ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা অত্যন্ত আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন। তারা ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের এই মানবিক ও সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো: রেজাউল চট্টগ্রাম জানান, মানবিক দায়বদ্ধতা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামীতেও মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার যৌথভাবে এমন জনকল্যাণমূলক কাজের ধারা বজায় রাখবে।

উক্ত হেল্থ ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি রেজাউল মোস্তফা, সহ-সভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস, সাংগঠনিক প্রধান নাদিম শেখ, অফিস সহকারী প্রধান আরফান হামিম সিয়াম, সহকারী ফারহানা আক্তার নওরিন, রক্ত বিভাগীয় প্রধান ইসরাত জাহান নাঈমা, রক্ত বিভাগীয় সহকারী তাবাসসুম ইসমাত তারিন,আইসিটি মিডিয়া প্রধান ইমতিয়াজ হোসেন রাফি, নির্বহী সদস্য মোঃ রিদোয়ান রনি,মোশাররফ হোসেন,ইয়াসিন আরাফাত,রুবাইয়া সিদ্দিকা,রাহানুমা আলী জেসি,হাসনা আক্তার, রাজিয়া বিনতে তৃশা,মাহফুজ,সামিয়া,রমজান,মোহাম্মদ ওসমান গণি, যুব রেড ক্রিসেন্ট উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম হাই স্কুলের সাতজন সদস্যসহ মোট ৩০জন সদস্যদের উপস্থিতিতে এই ক্যাম্পেনটি অনুষ্ঠিত হয় এবং ক্যাম্প শেষে অনুষ্ঠানের অতিথি ও সদস্যদের নিয়ে কেক কাটা ও অতিথিদের ক্রেস্ট প্রদানের মধ্যে দিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষকী উপলক্ষে আয়োজিত ক্যাম্প সমাপ্তি ঘোষণা করা হয়।
৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের অংশ্রহণে ​মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট