
চট্রগ্রাম বায়েজিদ অক্সিজেন এলাকায় নারী সাংবাদিকের উপর মাদক কারবারি নাছিরের হামলা।
চট্টগ্রাম বায়েজিদ বোস্তামি অক্সিজেন লোহারপুল চারতলার মোড় এলাকায় শীর্ষ সন্ত্রাসী একাধিক মাদক মামলার আসামী নাছির উদ্দিন প্রকাশ সবজি নাসির । জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক নারী সাংবাদিক রেবেকা সুলতানা রেখা চৌধুরীকে প্রকাশ্যে রাস্তার উপর ধামা দিয়ে হামলা ও সাংবাদিকের মা বোন কে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করার ঘটনা ঘটেছে।অদ্য ২৩/৫/২০২৬ তারিখ বিকাল ৫ ঘটিকার সময় নিজ বাসা থেকে অফিসে যাওয়ার পথে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করা হয় বলে জানান ভুক্তভোগী নারী সাংবাদিক রেখা চৌধুরী। উল্লেখ্য দির্ঘ বছর যাবৎ অক্সিজেন শহিদনগর চারতলার মোড় নিজ বাসায় ইয়াবা ও গাঁজা রেখে ব্যাবসা পরিচালনা করে আসছিলো কথিত নাসির।সি এম পি উত্তর একাধিক অভিযান পরিচালনা করেও তাকে ধরতে পারছিলো না গত ২১/৫/২০২৬ ইং বৃহস্পতিবার রাতে বায়জিদ থানা পুলিশের অভিযানে শীর্ষ মাদক কারবারী নাছির উদ্দিন মাদকের আস্তানা ভেঙ্গে গুড়িয়ে দেন। তার মাদক আস্তানা ভেঙ্গে দিয়েছে কেন এই কথা বলে দিন দুপরে প্রকাশ্যে হাতে অস্ত্র নিয়ে সাংবাদিক কে জবাই করে দিবে বলে হামলা করে।
সাংবাদিক রেবেকা সুলতানা রেখা চৌধুরী জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক ও সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক, রেখা চৌধুরী জানান আমার বাসা অক্সিজেন এলাকার লোহারপুলের ভিতরে আমাকে নিয়মিত ঐ রাস্তা দিয়ে আসা যাওয়া করতে হয় মাদক করবারী আজ আমাকে দেকে হাতে অস্ত্র নিয়ে দৌড়ে আমার দিকে হামলা করতে আসে আমি নিজের জান বাঁচাতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি। এই বিষয়ে সাংবাদিক সংগঠনের নেতারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবং মাদক করবারি নাছির উদ্দিনে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান।
বায়জিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান মাদক ব্যবসায়ী নাছির উদ্দিন কে দ্রুত গ্রেপ্তার করা হবে