চট্টগ্রামে এবার ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি জনতার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় এবার ৭ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত এক যুবককে আটক করে গণপিটুনি দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশও উত্তেজিত জনতার হাতে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে। দীর্ঘ সময় পর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে
শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে ডবলমুরিং থানার হাজিপাড়া সুন্নিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।