Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়

ওয়েড মোডেও ডুবলো টেসলা সাইবারট্রাক

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
মে ২২, ২০২৬ 1 Min Read
০

যুক্তরাষ্ট্রের টেক্সাসে টেসলার তৈরি সাইবারট্রাকে থাকা বিশেষ ‘ওয়েড মোড’ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করতে গিয়ে বিপাকে পড়েছেন চালকসহ যাত্রীরা। পানিতে চলাচলের উপযোগী ‘ওয়েড মোড’ সুবিধা চালু করে লেকের পানিতে নামার কিছুক্ষণ পরই সাইবারট্রাকটি বিকল হয়ে ডুবে যায়। পরে উদ্ধারকারী দল ও পুলিশ যৌথভাবে গাড়িটি পানি থেকে উদ্ধার করে।

গ্রেপভাইন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, কেটিস উডস পার্ক বোট র‍্যাম্প এলাকা থেকে সাইবারট্রাকটি উদ্ধার করা হয়েছে। চালক ইচ্ছাকৃতভাবেই গাড়িটি লেকে নামিয়েছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল সাইবারট্রাকের ‘ওয়েড মোড’ সুবিধা বাস্তবে কতটা কার্যকর, তা পরীক্ষা করা। তবে পানিতে নামানোর কিছুক্ষণের মধ্যেই গাড়িটি অচল হয়ে যায়। একপর্যায়ে গাড়ির ভেতরে পানি ঢুকতে শুরু করলে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পরে চালক ও গাড়িতে থাকা অন্য যাত্রীরাদ্রুত বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

ঘটনার পর চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পার্ক ও লেকের নিষিদ্ধ এলাকায় গাড়ি চালানো এবং জলযান নিরাপত্তাবিষয়ক একাধিক বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর দেওয়া এক সতর্কবার্তায় গ্রেপভাইন পুলিশ বলেছে, কোনো যানবাহন প্রযুক্তিগতভাবে অগভীর পানিতে চলাচল করতে সক্ষম হলেও বাস্তবে এ ধরনের চেষ্টা নিরাপত্তাঝুঁকি ও আইনি জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে জনসাধারণের জন্য নির্ধারিত পার্ক বা জলাশয়ে এ ধরনের কার্যক্রম অন্যদের জন্যও ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।

 

 

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

তালায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ মাহমুদুল হকের মতবিনিময়

Next

চট্টগ্রামে এবার ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি জনতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন