1. live@www.dainikalochitoprotidin.com : www.dainikalochitoprotidin.com : www.dainikalochitoprotidin.com
  2. info@www.dainikalochitoprotidin.com : জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ একাধিক মামলার আসামি কাঁচি কামাল গ্রেপ্তার প্রশাসনের অনুমোদন ছাড়াই আকবরশাহ লেকসিটিতে মেলা , মেলায় চাঁদাবাজি ও অবৈধ বিদ্যুৎ সংযোগ কর্ণফুলীতে পিকআপভ্যানের, চাকায় পিষ্ঠ হয়ে প্রান গেল বাবা-ছেলের বহনকৃত ১৪০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ। নলতায় দিশারী তাহফিজুল কুরআন মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার  দুবাই থেকে ফিরলেন স্বামী, এক ঘণ্টা পর মিলল স্ত্রীর মরদেহ স্বামীর মরদেহ ঝু*লছিলো ফ্যানে আর স্ত্রীর নিথর দেহ পড়েছিলো বিছানায়!  এডিশনাল ডিআইজি আপেল মাহমুদের নেতৃত্বে কক্সবাজার ছিল নিরাপদ জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার

বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য হলেন সাংবাদিক এম. সফিউল আজম চৌধুরী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

কর্ণফুলী প্রতিনিধি(চট্টগ্রাম) :-বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ১১১ সদস্যবিশিষ্ট “চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি” অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি । গত ২০ মে ২০২৬ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে নীতি-নির্ধারণী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ কামাল হোসেন এবং সদস্য সচিব মাজহারুল আলম মিথুন যৌথভাবে নবগঠিত এই কমিটির অনুমোদন দেন।নতুন এ কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছেন চট্টগ্রামের সুপরিচিত সাংবাদিক, প্রাজ্ঞ কলামিস্ট, মানবাধিকার কর্মী ও সমাজ সচেতন ব্যক্তিত্ব এম. সফিউল আজম চৌধুরীকে। তাঁর অন্তর্ভুক্তিকে সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহামীরপুর এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকারী এম. সফিউল আজম চৌধুরী ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। আদর্শ, সাহসিকতা ও আপসহীন নেতৃত্বগুণের কারণে তিনি তরুণ সমাজের কাছে সুপরিচিত হয়ে ওঠেন।শিক্ষাজীবন শেষে সমাজ পরিবর্তন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার প্রত্যয়ে তিনি সাংবাদিকতা পেশায় আত্মনিয়োগ করেন। বর্তমানে তিনি জাতীয় ও স্থানীয় বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার ও সমসাময়িক ইস্যু নিয়ে নিয়মিত বিশ্লেষণধর্মী ও ক্ষুরধার উপ-সম্পাদকীয় কলাম লিখে পাঠক মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।এছাড়াও মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, এম. সফিউল আজম চৌধুরীর মতো একজন আদর্শিক, মেধাবী, বুদ্ধিবৃত্তিক ও সমাজমনস্ক ব্যক্তিত্বের সম্পৃক্ততা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও প্রাণবন্ত করে তুলবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট