Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং জালালাবাদ ওয়ার্ডের উদ্যোগে যুব সম্মেলন অনুষ্ঠিত

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
মে ২০, ২০২৬ 1 Min Read
০

আরিফ সিদ্দিকীঃ- বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং জালালাবাদ ওয়ার্ডের উদ্যোগে এক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টায় নগরীর শেরশাহ কলোনি এলাকার ডাঃ মাজহারুল হক হাই স্কুলের অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ শাহাজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়েজীদ থানা জামায়াতের আমির মাওলানা মো. জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং জালালাবাদ ওয়ার্ড জামায়াতের আমির হাফেজ মাওলানা মনিরুল ইসলাম। সম্মেলনে বক্তারা যুব সমাজের নৈতিক ও আদর্শিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ইতিহাসের প্রতিটি বড় পরিবর্তন, আন্দোলন ও বিপ্লবে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আরবের ইসলামী বিপ্লব থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন যুগান্তকারী বিপ্লবের প্রাণশক্তি ছিল তরুণ ও যুবসমাজ। বক্তারা আরও বলেন, বর্তমান সমাজে যুবকদের সঠিক দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা ও আদর্শিক চর্চা অত্যন্ত জরুরি। দেশের উন্নয়ন, সমাজ সংস্কার এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তারা যুবকদের মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক তরুণ অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

“চট্টগ্রামে গ্রাফিতি আঁকতে বাধা দেওয়ায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, সামনে নেই এনসিপির কেউই “

Next

নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা, তালায় ১০০ খামারিকে মিল্ক ক্যান বিতরণ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন