Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীর এক সপ্তাহ ব্যবসা বন্ধ

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
মে ১৩, ২০২৬ 2 Min Read
০

 জাহাঙ্গীর আলম প্রতিনিধি:- আশাশুনিতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রয়ের অপরাধে এক কসাইকে এক সপ্তাহ ব্যবসা বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার বুধহাটা বাজারে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান বুধহাটা গ্রামের সাহাজুউদ্দিন সরদারের ছেলে কসাই রাজু সরদার দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে অসুস্থ গরু ক্রয় করে রাতে তার নিজের বাড়িতে জবাই করেন এবং পরবর্তীতে ওই অসুস্থ গরুর মাংস বুধহাটা বাজারে বিক্রয় করেন। বুধহাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক
নুরুজ্জামান (জুলু) বলেন, অসুস্থ গরু জবাই করে তার মাংস বিক্রয় করছিল তার পানিশ্টমেন্ট দেওয়া হয়েছে। কি পানিশ্টমেন্ট দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি’র নেতৃবৃন্দের সুপারিশে রাজুকে এক সপ্তাহ দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান এই গরুর মাংস বিক্রয় করতে গিয়ে ঝামেলায় পড়েছিল। একটি পক্ষকে অর্থ লেনদেনের মাধ্যমে ম্যানেজ করেছে, তবে এক সপ্তাহের জন্য দোকান বন্ধ রাখতে বলেছে বাজার কমিটি। স্থানীয়রা আরো জানান রাজু নিয়মিত ব্যবসায়ী না। যখন কোথাও অসুস্থ গরু পায় সেই গরু ক্রয় করে এনে সেই গরুর মাংস বুধহাটা বাজার সহ বিভিন্ন বাজারে বিক্রয় করে থাকে। কসাই রাজু সরদারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি পা ভাঙ্গা গরু কিনে আনছিলাম। সেই গরুর মাংস বিক্রয় করতে গিয়ে বাজার কমিটি ও স্থানীয়রা আমাকে এক সপ্তাহ দোকান বন্ধ করে রাখতে বলেছে তাই আমি দোকান বন্ধ রেখেছি। কসাই রাজুর পিতা সাহাজুউদ্দিন সরদার নিউজটি না করে সাক্ষাতে দেখা করার কথা বলেন তিনি। মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ গরু জবাই করা কসাই রাজুর ন্যাক্কারজনক কাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে সেনেটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা বলেন, বিষয়টা আমি জানতাম না। আপনি বলেছেন তাই জানতে পারলাম। কসাই এর বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া পরবর্তীতে বুধহাটা বাজারে গ্রাম পুলিশদের সামনে রেখে গরু জবাই করে মাংস বিক্রয়ের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। দ্রুত সময়ের মধ্যে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

সাংবাদিক এস,ইউ,এম,ইলিয়াস সিকদারের শ্বাশুড়ির ঝুঁকিপূর্ণ অস্রপাচার সফল।

Next

মধু নাসিরকে হত্যার প্রতিশোধ নিতেই রাজুকে হত্যা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন