Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

চট্টগ্রামে অস্থির নিত্যপণ্যের বাজার, বেড়েছে সবজি-ডিমের দাম, কমেছে মুরগি

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
মে ১১, ২০২৬ 2 Min Read
০

চট্টগ্রামের বাজারে আবারও বেড়েছে শাক-সবজি ও নিত্যপণ্যের দাম। মাছ, ডিম থেকে শুরু করে ভোজ্যতেল—প্রায় সব ধরনের পণ্যের বাজারেই অস্থিরতা দেখা দিয়েছে। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন পণ্যে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। তবে কিছুটা স্বস্তি মিলেছে মুরগির বাজারে।

রোববার (১০ মে) সকালে চকবাজার, কাজীর দেউরি, কর্ণফুলী ও পাহাড়তলী এলাকার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সবজির বাজারে কচুর লতি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ টাকা, টমেটো ৭০ টাকা, শশা ৮০ টাকা, কাকরোল ১০০ টাকা, পটল ৬০ টাকা, ঝিঙে ৮০ টাকা এবং চিচিঙ্গা ৯০ টাকায়। তিতা করলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা এবং বেগুন ৯০ টাকা কেজি দরে। সপ্তাহখানেক আগেও এসব সবজির দাম ১০ থেকে ২০ টাকা কম ছিল।

এছাড়া ধুন্দুল ৭০ টাকা, ঢেঁড়শ ৭০ টাকা, বরবটি ১০০ টাকা, পেঁপে ৭০ টাকা এবং গাজর মানভেদে ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি দরে।

কাঁচা মরিচের বাজারেও বেড়েছে ঝাঁজ। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। তবে আলুর দাম তুলনামূলক কম রয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। পেঁয়াজ ৩৫ টাকা, রসুন ১৬০ টাকা এবং ধনেপাতা ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপির দাম উঠেছে ১০০ টাকায়।

ভোজ্যতেলের বাজারেও উচ্চমূল্য অব্যাহত রয়েছে। খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৯৫ টাকা এবং বোতলজাত তেল ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বড় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি, ছোট ব্রয়লার ১৬৫ টাকা এবং সোনালী ও লেয়ার মুরগি যথাক্রমে ৩০০ ও ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম বেড়েছে। ব্রয়লার মুরগির ডিম আকারভেদে ১৩৫ থেকে ১৪০ টাকা ডজনে বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল ১২০ টাকা।

মাছের বাজারে দাম অপরিবর্তিত রয়েছে। তেলাপিয়া বিক্রি হচ্ছে ২২০ টাকা, পাঙ্গাস ২০০ টাকা, কৈ মাছ ২৫০ টাকা এবং রুই মাছ ২৮০ টাকা কেজি দরে।

বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে বাড়তি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তারা জানান, গত এক সপ্তাহে বেশিরভাগ সবজির দাম বেড়েছে।

মা পোল্ট্রি ফার্ম–এর স্বত্বাধিকারী মো. জাহেদ বলেন, “গত ১০ দিনে মুরগির দাম কমেছে। ৮ থেকে ১০ দিন আগে ব্রয়লার মুরগি ১৯০ টাকা, লেয়ার ৩৮০ টাকা এবং সোনালী ৩৯০ টাকায় বিক্রি করেছি। এখন ব্রয়লার ১৬৫ টাকা, লেয়ার ৩৬০ টাকা ও সোনালী ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।”

চকবাজারে বাজার করতে আসা দীপক মিত্র বলেন, “সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে অনেক বেড়ে গেছে। কাকরোল ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আধা কেজি করে সবজি কিনতেই হিমশিম খেতে হচ্ছে। ডিমের দামও বেড়েছে। গত সপ্তাহে ১২০ টাকায় ডজন কিনেছিলাম, এখন সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩৫

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’

Next

নিউইয়র্কে ২২ মে শুরু হচ্ছে চারদিনের আন্তর্জাতিক বাংলা বইমেলা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন