Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

চট্টগ্রামজাতীয়

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
মে ১০, ২০২৬ 1 Min Read
০

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলা উপজেলার বটতলী ইউনিয়নে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া এলাকার কালু মাঝির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ হলেন ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী হালিমা আক্তার মুন্নী (২১)।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কাঞ্চনমুন্সির বাড়ির মো. ইসহাকের মেয়ে হালিমা আক্তার মুন্নির সঙ্গে বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকার নবী হোসেন মেম্বারের ছেলে মিজানুর রহমানের বিয়ে হয়।
নিহতের বাবা মো. ইসহাক অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন বিভিন্নভাবে নির্যাতন করত। রোববার সকালে মেয়ের স্বামী মিজানুর রহমান ফোন করে মুন্নীর মৃত্যুর খবর জানান।
তিনি বলেন, “আমি এই মৃত্যুকে পরিকল্পিত হত্যা মনে করছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার দাবি করছি।”
ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪

Next

চট্টগ্রামে নারীদের সুরক্ষায় সিএমপি’র ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ পরিকল্পনা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন