Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়

প্রতিবন্ধীরা বোঝা নয়, উন্নয়নের অংশীদার’ লাল-সবুজ প্রতিবন্ধী সংস্থার নতুন কার্যালয় উদ্বোধন

By জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন
মে ৭, ২০২৬ 1 Min Read
০

মাছুম মন্ডল,জয়পুরহাট প্রতিনিধিঃ- জয়পুরহাটে লাল-সবুজ প্রতিবন্ধী সংস্থার নতুন কার্যালয়ের উদ্বোধন এবং অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের বৈরাগী মোড়ে সংস্থার নতুন অফিসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লাল-সবুজ প্রতিবন্ধী সংস্থার সেক্রেটারি বাণী ইসরাইলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাকারিয়া মণ্ডল শিমুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সভাপতি নুর-ই আলম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্স-সোলজার অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন রেজাউল করিম, সহ-সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সামাজিক নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; বরং দেশের উন্নয়নের অংশীদার। তাদের শিক্ষা, চিকিৎসা ও চলাচলের সুযোগ বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে ওমর আলী বাবু বলেন, প্রতিবন্ধী মানুষের অধিকার রক্ষা এবং তাদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে দুইজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে নতুন কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করা হয়

Author

জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন

Follow Me
Other Articles
Previous

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে দ্বিমুখী লড়াই; ভোট ১৬ মে

Next

সীতাকুণ্ডের কৃতী সন্তান আহমদ শামীম আল রাজী অতিরিক্ত সচিব

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন

হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩

স্বত্ব © ২০২৬ | জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন