মো:দেলোয়ার হোসেন চট্টগ্রাম বিশেষ প্রতিনিধ:-
চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করতঃ জিআর পরোয়ানা মূলে ০১(এক) জন, সিআর পরোয়ানা মূলে ০১(এক) জন মোবাইল কোর্ট এর সাজাপ্রাপ্ত ০১(এক) জন আসামী সহ মোট ০৩(তিন) জন আসামী গ্রেফতার।
চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায়, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ, জনাব এস.এম দিদারুল ইসলাম সিকদার এর নেতৃত্বে চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ০৭.১০.২০২৬ খ্রিঃ রাত ২২.০০ ঘটিকা হইতে ০৮.১০.২০২৬ খ্রিঃ সকাল ০৮.৩০ ঘটিকা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া
১।সিআর-৫৯/২৩(চন্দনাইশ), ধারা-৪০৬/৪২০/৪০৭/৫০৬/৩৪ পেনাল কোড এর আসামী মোহাম্মদ সোহেল, পিতা-নুরুল আলম, মাতা-ফাতেমা বেগম, সাং-সাতবাড়ীয়া, মহুরী হাটের পার্শ্বে, সাতবাড়িয়া ইউপি, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম
২।জিআর-২৩৪৫/২৩, কোতায়ালী ২৫০/২৩, টিআর-৫৬৯/২৪ ধারা-৩২৩/৫০৬ পেনাল কোড এর আসামী সিরাজ মিয়া(৪৫), পিতা-সুলতান আহাম্মদ, মাতা-আমেনা বেগম, সাং-পশ্চিম এলাহাবাদ, ০৩নং ওয়ার্ড, কাঞ্চনাবাদ ইউপি, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম
৩।মোবাইল কোর্ট মামলা নং-১৭৩/২৬ তারিখ-০৭/১০/২০২৬খ্রি. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১০০/-টাকা অর্থদন্ড ও ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড এর আসামী মোঃ জুবায়ের ইসলাম,পিতা-মোঃ আবুল কাশেম, সাং-হারালা, ৪নং ওয়ার্ড, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম’দের গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন,
হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত