মোঃ দিদার :- সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ সাংবাদিক ক্লাব—বিজেসির ৮ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এ আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের চট্টগ্রাম বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও অতিথিরা। আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমানুষের কথা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সম্মাননা প্রদান পর্ব। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক বক্তারা বলেন, সংবাদমাধ্যম সমাজের দর্পণ। তাই দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য ও জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের আরও সচেতনভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় সংগঠনকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা। আলোচনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ৮ম বর্ষপূর্তির আয়োজন। অনুষ্ঠানে সাংবাদিক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে উঠে আসে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে নানা প্রত্যাশার কথা।
প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন,
হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত