আজ ০৪/০৯/২৬ ইং বিকাল ১৬.০০ ঘটিকায় বায়েজীদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় হইতে ফিলিপাইন নাগরিক এইম ই ডিরাটো(৩৮) এর ব্যাগ হইতে একটি আইফোন মডেলের মোবাইল ফোন ছিনতাই হলে তিনি সংশ্লিষ্ট পুলিশ স্টেশন গিয়ে জানালে অফিসার ইনচার্জ মহোদয় ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এস আই বাহার মিয়া, ইনচার্জ,অক্সিজেন পুলিশ বক্সকে দায়িত্ব দিলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করিয়া ০২ ঘন্টার ভেতরে ছিনতাইকৃত ফোন উদ্ধার পূর্বক বিদেশী নাগরিকের নিকট হস্তান্তর করেন। বিদেশী নাগরিককে জিজ্ঞাসাবাদে তিনি জানান যে, ফিলিপাইন থেকে ০৭ দিনের ভ্রমনে বাংলাদেশে বেড়াতে এসেছেন।গত পরশু থেকে তিনি চট্টগ্রাম শহরে পেনিনসুলা রিসোর্টে আছেন।আজকে রাঙ্গামাটি যাওয়ার পথে অক্সিজেন মোড় হইতে তাহার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই হয়ে যায় এবং এত দ্রুত ফিরে পাবে কল্পনা ও করেনি।বিদেশী নাগরিক এইম ই ডিটারো(৩৮) বাংলাদেশ পুলিশের সার্ভিসের প্রতি ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অসংখ্য ধন্যবাদ জ্ঞ্যাপন করেন।
প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন,
হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত