জাহেদ আলম নিজস্ব প্রতিবেদক,
শিশুর শেখার সময়টাকে আনন্দময় ও উপভোগ্য করে তুলতে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও যোগাযোগ দক্ষতা গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে TalentBee। পড়াশোনার পাশাপাশি Drawing, Spoken English, Math, Science ও Co-curricular Activities-এর মাধ্যমে শিশুদের বহুমুখী বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।
TalentBee-এর After School Program-এর আওতায় অভিজ্ঞ ইন্সট্রাক্টরদের তত্ত্বাবধানে শিশুদের আনন্দঘন পরিবেশে শেখানো হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, শুধু বইয়ের পাঠ মুখস্থ করানো নয়, বরং বাস্তব অভিজ্ঞতা, খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড ও অংশগ্রহণমূলক শিক্ষার মাধ্যমে শিশুর শেখাকে আরও কার্যকর করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এ কর্মসূচির অংশ হিসেবে TalentBee Publications থেকে প্রকাশিত শিশুদের উপযোগী বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে। আশা (ASA)-এর সহযোগিতায় বইটি ৫০ শতাংশ ভর্তুকিতে শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে TalentBee-এর কক্সবাজার জেলা ম্যানেজার কফিল উদ্দিন মাহমুদ শিক্ষা কর্মকর্তা মো. নাহিদ খানকে বইটির একটি সৌজন্য কপি তুলে দেন। এ সময় বিভিন্ন শাখার শিক্ষা সুপারভাইজার ও আশা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুর প্রাথমিক শিক্ষাজীবনে অতিরিক্ত পড়াশোনার চাপ না দিয়ে শেখার প্রতি আগ্রহ তৈরি করা জরুরি। একটি শিশু যখন আনন্দের সঙ্গে শেখে, তখন তার কৌতূহল, মনোযোগ ও আত্মবিশ্বাস ধীরে ধীরে বিকশিত হয়। তাই অভিভাবকদেরও ফলাফল কিংবা প্রতিযোগিতার চাপ না দিয়ে শিশুর প্রচেষ্টা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা প্রয়োজন।
তারা আরও বলেন, ছোট্ট শিশুর জন্য বড় প্রস্তুতি মানেই দীর্ঘ সময় বইয়ের সামনে বসিয়ে রাখা নয়। বরং গল্প, ছবি আঁকা, খেলাধুলা, কথোপকথন, হাতে-কলমে গণিত ও বিজ্ঞান শেখা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তার শেখার ভিত্তি শক্ত করা যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শিশুর স্বাভাবিক শৈশব অক্ষুণ্ন রেখেই শিক্ষার প্রস্তুতি নেওয়া উচিত। পরীক্ষার ভয় বা ব্যর্থতার আশঙ্কা তৈরি না করে তাকে নতুন কিছু জানার আনন্দ দেওয়া গেলে শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে ওঠে।
TalentBee-এর এ উদ্যোগে শিক্ষার সঙ্গে আনন্দ, সৃজনশীলতার সঙ্গে আত্মবিশ্বাস এবং পাঠ্যবইয়ের সঙ্গে বাস্তব জীবনের শেখাকে সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিশুদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য একটি শক্ত ভিত তৈরিতে ভূমিকা রাখতে পারে।
প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন,
হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত