২৬ আগস্ট বুধবার বিকালে জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন পত্রিকার তিনজন প্রতিনিধি অফিসের অ্যাসাইনমেন্ট না মেনে শৃঙ্খলা ভঙ্গ এবং অফিসের নীতি পরিপন্থি কর্মকাণ্ডের জড়িত হলে মো: আজিজুল ইসলাম রনি, মো: বেলাল উদ্দিন মো: জাহিদ সহ তিন জনের বিরুদ্ধে দ্রুত নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা (বহিষ্কার, পদ স্থগিত আদেশ) প্রত্যাহার করেছে জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিনের সম্পাদক এস এম মিজান উল্লাহ
আজ বৃহস্পতিবার জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিনের সম্পাদক এসএম মিজান উল্লাহর স্বাক্ষরিত এক নোটিশ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে অফিসের আদেশ অনুযায়ী আজ (২৭ আগস্ট বৃহস্পতিবার ) তিন জন প্রতিনিধির বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রতিনিধির পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা হলেন, মো: আজিজুল ইসলাম রনি, মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ সাহাদাৎ হোসেন জাহিদ। তাদের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন
এবং এই তিনজন প্রতিনিধিদের নিয়ে সোস্যাল মিডিয়াতে কোন প্রকার বিভ্রান্তি না হওয়ার জন্য সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানান
জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিনের সম্পাদক এস এম মিজান উল্লাহ বলেছেন এই তিনজন প্রতিনিধিদেরকে প্রথম বারের মত ক্ষমার দৃষ্টিতে দেখে তাদের বহিষ্কার আদেশ ফিরিয়ে দিয়ে তাদের নিয়োগ বহাল রেখেছে, তারা ২৮ তারিখ থেকে আবারো নতুন আঙ্গিকে কাজ শুরু করবে অফিসের নিয়ম মেনে।
প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন,
হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত