চকরিয়া প্রতিনিধি মোঃ আব্দুল হক
চকরিয়া পৌরসভায় বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলার সহকারী পরিচালক জনাব মোঃ হাসান আল মারুফ সাহেব মহোদয়ের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে বেকারী পন্যে অনুমোদন বিহীন রং,হাইড্রোজ ও অন্যান্য রাসায়নিক দ্রব্য ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য/খাবার তৈরী ও বিক্রি,মিষ্টির দোকানে মিষ্টিতে তেলাপোকা পাওয়া ও দইয়ের কৌটায় মেয়াদোত্তীর্ণ তারিখ ঘষে মুছে ফেলা, মেয়াদোত্তীর্ণ মালামাল পাওয়া, মূল্য তালিকা প্রদর্শন না করা, পন্যের গায়ে লেবেল ও মূল্য না থাকা, অনুমোদন বিহীন পন্য রাখা ও বিক্রি করা সহ বিভিন্ন অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর বিভিন্ন ধারায়-
১. মগবাজারের স্টার ব্রেড বেকারী কে ৮০০০০ টাকা,
২.ভূমি অফিস সেন্টার নবাব বাড়ী মাংসের দোকান কে -৩০০০ টাকা,
৩.চিরিগা হাশেম মার্কেটের বোরহান স্টোর কে-২০০০০ টাকা,
৪. চিরিংগা বায়তুশ শরফ রোডের আল মদিনা হোটেল কে- ১০০০০ টাকা,
৫. চিরিংগা মিষ্টির দোকান পিওরিয়া কে- ৩০০০০ টাকা জরিমানা করা হয়।
০৫ টি প্রতিষ্টানকে মোট ১৪৩০০০ টাকা জরিমানা করা হয় ও আদায় করা হয় এবং প্রতিষ্টানসমুহকে একই অপরাধ পুনরায় না করার জন্য সতর্ক করা হয়।
অভিযানে সাথে Ariful Islam ভাই চকরিয়া উপজেলা ও পৌরসভা স্যানিটারী ইন্সপেক্টরগণ।
সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই জুয়েল বড়ুয়ার নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের একটি চৌকস্ টিম।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন,
হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত