জাহাঙ্গীর আলম।
চট্টগ্রামের কল্পলোক আবাসিক এর এফ ব্লক, ৮ নং রোডের ৫২১ নং প্লট আজীজ উকিল বিল্ডিয়ের ২য় তলায় সাংবাদিক উন্নয়ন পরিষদ এর বিভাগীয় কমিটির সহসভাপতি ডাঃ এস, ইউ,এম,ইলিয়াস সিকদার সপরিবারে বসবাস করেন।
বাসাটির রং করানো ও বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম পরিবর্তন ও সংস্কারের জন্য সাব'ক্ষনিক দায়িত্বে নিয়োজিত দারোয়ানের মাধ্যমে অবহিত করিলে আজ নয় কাল করবে আশা দিয়ে ৪ মাস অতিক্রান্ত হল কিন্তু অধ্যাবদি কোন সংস্কার না করাতে গতকাল বুধবার একটি গোখরো সাপের বাচ্চা বিছানার নীচে এবং আজকে একই রকম একটি সাপের বাচ্চা কিচেনে দেখা যায় মেরে ফেলে। উক্ত সাপগুলো তাৎক্ষণিক দারোয়ানকে দেখানো হয় এবং ছবিসহ বাড়ির মালিককে জানানো হয়।
এ ঘটনা প্রকাশিত হওয়ার পর দারোয়ান বলে পূব'বতী' ভাড়াটিয়া থাকাকালীন সময়েও নাকি বিষাক্ত একটি বড় সাপ বাসার ভিতরে দারোয়ানকে দেখিয়েছে কিন্তু প্রশ্ন জমিদার বা দারোয়ান নতুন ভাড়াটিয়া আসলে জগন্যতম জীবনের ঝুঁকি ওভারলুক করে কেন? বা আগে জানার পরও নিরাপত্তার ব্যবস্হা না নিয়ে টাকার লোভে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কি অধিকার ওদের আছে? আল্লাহ সহায় আছেন বিধায় এ যাত্রা রক্ষা পাওয়া গেল। জেনে শুনে মানুষকে মৃত্যুর ফাঁদে ফেলা এটা কি ৩২৬ ধারার আওতায় এবং পরিকল্পিত ষড়যন্ত্র নয় কি? আল্লাহ না করুন - টাকা দিয়ে বাসা নিয়ে যে কোন দুঘ'টনা হলে দায়ী কে হবে?
এ নিউজটা করার আসল কারণ ভবিষ্যৎ ভারাটিয়ার নিরাপত্তা ও চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ সহ সকল প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত মহলের সুদৃষ্টি আকর্ষণ ও কায্য'করি পদক্ষেপ করা।
প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন,
হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত